প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৭:৪৭

ইরানের ওপর সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র ভারী বোমারু বিমান মোতায়েনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে মার্কিন বি-১ বোমারু বিমানে ‘বাংকার বাস্টার’ বোমা মজুত করার প্রস্তুতি দেখা গেছে।

