প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৯:৪৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে ‘নৃশংস হত্যা’ হিসেবে অভিহিত করেছেন। রোববার এক বিবৃতিতে পুতিন জানান, খামেনির মৃত্যু মানবিক নৈতিকতার আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে গভীর শোক প্রকাশ করেছেন।
