প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১৫:৫

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করার পর পাকিস্তানের বন্দর নগরী করাচিতে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়ে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) হামলার ঘটনার পর রোববার শত শত পাকিস্তানি মার্কিন কনস্যুলেট ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। খবর প্রকাশ করেছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
