প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৯

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রায় চার বছর পার হলেও সমাধানের কোনো সুস্পষ্ট অগ্রগতি হয়নি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি নতুন শান্তি পরিকল্পনা তৈরি করেছে, যাতে রয়েছে মোট ২৮টি পয়েন্ট। পরিকল্পনার খসড়া গতকাল ফাঁস হয়ে বিবিসি, রয়টার্স, সিএনএনসহ বিশ্বের প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হাতে আসে। ফাঁস হওয়া খসড়া অনুসারে, যুদ্ধাবসান নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেন উভয়কেই কঠোর কিছু শর্ত মেনে চলতে হবে।
