শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬২৮ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইউরোপে ফের বার্ড ফ্লুর আতঙ্ক, পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৬:১২

শেয়ার করুনঃ
ইউরোপে ফের বার্ড ফ্লুর আতঙ্ক, পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ

ইউরোপজুড়ে ফের ছড়িয়ে পড়ছে মারাত্মক বার্ড ফ্লু ভাইরাস। নতুন এই ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেলজিয়ামসহ একাধিক দেশ পোলট্রি পাখিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে।

বুধবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইউরোপজুড়ে নতুন করে দেখা দেওয়া বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের জেরে বেলজিয়াম সরকার বৃহস্পতিবার থেকে সব ধরনের পোলট্রিকে ঘরে রাখার নির্দেশ জারি করেছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে দেশটির ফেডারেল ফুড সেফটি এজেন্সি জানিয়েছে, সম্প্রতি এক খামারে বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত কয়েক বছরে ইউরোপে বার্ড ফ্লু মহামারির মতো আকার ধারণ করেছে। এতে শত শত কোটি পোলট্রির মৃত্যু হয়েছে বা বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এর ফলে শুধু খাদ্য সরবরাহ ব্যবস্থাই ব্যাহত হয়নি, বরং ডিম ও মুরগির মাংসের দামও বেড়ে গেছে। পরিস্থিতি এমন যে, বিশেষজ্ঞরা নতুন এক মহামারির আশঙ্কা করছেন।

আরও

ইরানি ট্যাংকারে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানি ট্যাংকারে মার্কিন হামলার পর জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা

বেলজিয়ামের পাশাপাশি প্রতিবেশী ফ্রান্সও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। ফরাসি সরকার মঙ্গলবার ঘোষণা দেয়, ভাইরাসের সংক্রমণ রোধে সব পোলট্রিকে ঘরে রাখা হবে। এতে প্রাণিস্বাস্থ্য ও খাদ্য সরবরাহ নিরাপত্তা দুই দিকই বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরাঞ্চলীয় শহর ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এইচ৫এন১ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। এতে ৩১৯টি টার্কির মৃত্যু হয়েছে এবং সংক্রমণ রোধে আরও ৬৭ হাজারের বেশি পাখি নিধন করা হয়েছে। সংস্থাটির মতে, এটি ভাইরাসটির দ্রুত বিস্তারের একটি নতুন সংকেত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়া স্লোভাকিয়ার এক খামারেও নতুনভাবে বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে ভাইরাসটি ইউরোপের বিভিন্ন অঞ্চলে একযোগে বিস্তার লাভ করছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অন্যদিকে নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলে একটি খামারে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় ১ লাখ ৬১ হাজার মুরগি নিধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার বলছে, মানবস্বাস্থ্য ঝুঁকি কমাতে এ ধরনের পদক্ষেপ এখন অত্যাবশ্যক।

আরও

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

৬জি উন্নয়নে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে ভারতের নতুন অংশীদারিত্ব

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইউরোপজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস যদি নিয়ন্ত্রণে না আসে, তবে তা খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে পোলট্রি শিল্পেও বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ৭৯০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১১১

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

২৪ সেপ্টেম্বরের পর বাড়বে না হজ নিবন্ধনের সময়

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

ভোট না দিলে জাহান্নাম, সমর্থকদের শপথ করালেন ট্রাম্প

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এমন মন্তব্য করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে উপস্থিত সমর্থকদের ট্রাম্প একটি শপথ পাঠ করান। সেখানে বলা হয়, তারা আমেরিকার ইতিহাসের

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমান

জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বা ‘আল-আজরাক’ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

নভেম্বর নির্বাচন পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ হবে না বলে মনে করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধের অবসান হবে এবং এর সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত কমে আসবে বলে দাবি করেছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরপরই যুদ্ধ

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সম্পৃক্ততা নেই: শ্রিংলা

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য কিংবা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রসচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। বুধবার (৯ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডিয়া অ্যান্ড ব্রিকস: দ্য ওয়ে অ্যাহেড’

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আলজাজিরার প্রতিবেদনে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানানো হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এর কম্পন নেপালেও অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো মৃত্যু, আহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে। এর আগে গত