শুক্রবার, ১ মে, ২০২৬১৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আশঙ্কা নেই

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৫

শেয়ার করুনঃ
যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আশঙ্কা নেই

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের এপিসেন্টার ছিল আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে।

ইউএসজিএস আরও জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এপিসেন্টারটি, যা ওই অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার অন্যতম কারণ। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী ছিল এবং বহু মানুষ কম্পন অনুভব করেছেন। “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভূমিকম্পের অভিজ্ঞতা জানিয়ে পোস্ট করেছেন, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি,” বলেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য

ডিনারের আগে ‘গুলির’ মন্তব্য, পরে সত্যিকারের হামলায় চাঞ্চল্য
আলাস্কা ও ইউকনের অধিকাংশ এলাকা প্রত্যন্ত হওয়ায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির তথ্য পেতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ। সংশ্লিষ্ট দুই দেশই পরিস্থিতি পর্যবেক্ষণে আলাদা টিম পাঠিয়েছে। ভূমিকম্প প্রবণ এ অঞ্চলটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আলাস্কা_ইউকনভূমিকম্প
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

জনপ্রিয় সংবাদ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

এ সম্পর্কিত আরও পড়ুন

কাঁটাতার নয়, সীমান্তে কুমির-সাপ বসানোর উদ্যোগ ভারতের

কাঁটাতার নয়, সীমান্তে কুমির-সাপ বসানোর উদ্যোগ ভারতের

বাংলাদেশ-ভারত সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে এক নতুন ও বিতর্কিত পরিকল্পনার কথা সামনে এসেছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী এমন কিছু পদক্ষেপ বিবেচনা করছে, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব এলাকায় ভৌগোলিক কারণে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে প্রাকৃতিক প্রতিবন্ধকতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ বিএসএফ সদর দপ্তর

ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা

ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধ বন্ধ ও পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যে ইরান নতুন একটি তিন ধাপের প্রস্তাব দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের মতে, প্রস্তাবে পরমাণু ইস্যুকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। মঙ্গলবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে তেহরানের প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। উত্তেজনা কমাতে ইরান যুদ্ধ চলাকালীন পরমাণু

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

কুনার বিশ্ববিদ্যালয়ে হামলা, বাড়ছে পাকিস্তান-আফগান উত্তেজনা

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের সামরিক হামলায় অন্তত সাতজন নিহত এবং একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক ও শিক্ষার্থীসহ আরও ৭৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির বরাতে কুনার বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে অন্তত ৩০ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন। আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

তেল বাণিজ্য ইস্যুতে দুই পরাশক্তির সংঘাত তীব্র

তেল বাণিজ্য ইস্যুতে দুই পরাশক্তির সংঘাত তীব্র

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে চীন। সোমবার (২৭ এপ্রিল) বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন তার নিজস্ব কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ওয়াশিংটন একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপের যে প্রবণতা দেখাচ্ছে, তা বিশ্ব বাণিজ্যের

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

বেনেট-লাপিদ জোটে চাপে নেতানিয়াহুর ক্ষমতা ভবিষ্যৎ

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতার ভিত্তি নড়বড়ে করতে বিরোধী শিবিরের প্রভাবশালী নেতারা ঐক্যবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক যৌথ সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং মধ্যপন্থী নেতা ইয়ার লাপিদ রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ভুলে নতুন জোট গঠনের ঘোষণা দেন। তারা নিজেদের দল একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার