বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬১১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, অতঃপর আওয়ামী লীগ কর্মী আটক

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪

শেয়ার করুনঃ
আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, অতঃপর আওয়ামী লীগ কর্মী আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমানকে আটক করা হয়। জানা গেছে, আটককৃত মিজানুর রহমানের বাড়ি সিলেটে। এ সময় তাকে হাতকড়াও পরায় পুলিশ।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিছুটা বিলম্বে বিমানবন্দর থেকে বের হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, আখতার হোসেন ও ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

আরও

পাকিস্তানের অনুরোধে ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্প

পাকিস্তানের অনুরোধে ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্প

প্রধান উপদেষ্টার প্রেস উইং ও কয়েকজন বিএনপি কর্মী সফরসঙ্গীদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েকজন আওয়ামী লীগ ও যুবলীগ কর্মী ডিম নিক্ষেপ করেন। একই সঙ্গে ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ঘটনার পর আখতার হোসেন প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। তিনি পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। এতে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ কর্মীদের এই আচরণে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অনেকে সামাজিক মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং রাজনীতির নামে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ ঘটনাকে কেন্দ্র করে নিউইয়র্কে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রবাসী রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, দেশের রাজনৈতিক উত্তেজনা প্রবাসে ছড়িয়ে পড়া অশুভ সংকেত। এ ধরনের ঘটনায় প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন তারা।

আখতার হোসেন ডিম নিক্ষেপআওয়ামী লীগ কর্মী আটকজাতীয় নাগরিক পার্টি যুক্তরাষ্ট্র
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং, কৃষি সেচে অগ্রাধিকার

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

নবাবগঞ্জে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব: দুশ্চিন্তায় কৃষক

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

শ্রীমঙ্গলে ফুটেছে দুর্লভ ক্যাসিয়া জাভানিকা ফুল, ছড়াচ্ছে মুগ্ধতা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

এমবিবিএস ডিগ্রি ছাড়া দুই দশক চোখের চিকিৎসা, স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি দাম বাড়ানো অপচয় ও পাচার ঠেকাতেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের দুজন বাস শ্রমিক নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষের মুখে, বাড়ছে অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি বর্ধিত যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার (২৬ এপ্রিল) শেষ হতে যাচ্ছে—এ তথ্য ইতোমধ্যে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে ওয়াশিংটন। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার Kan (কেএএন) বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট Donald Trump ইরানের জন্য যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছিলেন, তা খুব শিগগিরই শেষ

হরমুজ প্রণালি নিরাপদে রাখতে ৩০ দেশের সামরিক আলোচনা

হরমুজ প্রণালি নিরাপদে রাখতে ৩০ দেশের সামরিক আলোচনা

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আন্তর্জাতিক উদ্যোগ জোরদার হচ্ছে। এ লক্ষ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চপর্যায়ের আন্তর্জাতিক বৈঠক, যেখানে অংশ নিচ্ছে ৩০টিরও বেশি দেশ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে আয়োজিত এই বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী এবং উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকের মূল

পাকিস্তানের অনুরোধে ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্প

পাকিস্তানের অনুরোধে ইরান হামলা স্থগিত করলেন ট্রাম্প

ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের কূটনৈতিক অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হলেও মার্কিন সামরিক প্রস্তুতি ও অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের বর্তমান সরকার মারাত্মকভাবে বিভক্ত অবস্থায় রয়েছে এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ চান না—এমন দাবিকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবি জানান এবং কংগ্রেসকে যুদ্ধ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ‘অ্যাবাউট ফেস’ (About Face) নামের একটি সংগঠনের ব্যানারে ওয়াশিংটন ডিসির ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ থাকবে: ট্রাম্পের হুশিয়ারী

চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ থাকবে: ট্রাম্পের হুশিয়ারী

ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সম্ভাব্য শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ