প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮

পটুয়াখালীর কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট প্রদান শেষে ব্যালটের ছবি ধারণের অভিযোগে এক ভোটারকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মোহাম্মদ বেলায়েত (৪৫)। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার এবং তার পিতার নাম আঃ মজিত।
