বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬২১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কাওরানবাজারে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৩৪

শেয়ার করুনঃ
কাওরানবাজারে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা: প্রধান শুটারসহ তিনজন আটক

রাজধানীর কাওরানবাজারের তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাদের আটক করে।

ডিবির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন অভিযুক্ত প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। এছাড়া আটক হওয়া তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই ডিবি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে। পরবর্তীতে তাদের অবস্থান নিশ্চিত করে মানিকগঞ্জ ও গাজীপুরে একযোগে অভিযান চালানো হয়।

আরও

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুই বিএনপি কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৫
উল্লেখ্য, গত বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫) নিহত হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ডিবি শুরু থেকেই যুক্ত ছিল।

ডিবির ওই কর্মকর্তা আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য ও অন্যান্য জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

মোসাব্বিরহত্যাতিনজন আটককাওরানবাজার
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

সর্বশেষ সংবাদ

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

স্বাধীনতা দিবসে ঘোষণা: সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশজন

গোয়ালন্দে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

গোয়ালন্দে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বরিশালে মাওলানা মজিদ খান স্মরণে ইফতার দোয়া

বরিশালে মাওলানা মজিদ খান স্মরণে ইফতার দোয়া

বানারীপাড়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বানারীপাড়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

গোয়ালন্দে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন আরজিনা বেগম (৩০) নামে এক গৃহবধূ। ফরিদপুরের আল জারা স্পেশালাইজড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি তিনটি ফুটফুটে সন্তানের মা হন। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন। আরজিনা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ডের মসজিদ শেখের পাড়ার বাসিন্দা এবং মো. মফিজ মন্ডলের স্ত্রী। বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন

বরিশালে মাওলানা মজিদ খান স্মরণে ইফতার দোয়া

বরিশালে মাওলানা মজিদ খান স্মরণে ইফতার দোয়া

বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর পূর্ব ইছাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা এবং বরিশাল জজকোর্টের সেরেস্তাদার মাওলানা এম.এ. মজিদ খানের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর নতুন বাজার এলাকায় অবস্থিত খান জাহানিয়া মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত

বানারীপাড়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বানারীপাড়ায় অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বরিশালের বানারীপাড়া পৌর শহরে প্রতিবেশীর গালমন্দ ও বাবা–মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ‘লুৎফা ভিলা’ ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

জনদুর্ভোগ লাঘবে সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি উঠেছে। সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় মেয়াদোত্তীর্ণ ঝুকিপূর্ণ সেতু দিয়ে চলছে যানবাহন। এতে প্রায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন সোনাহাট সেতু এলাকা ঘুরে দেখেন। এসময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার,  উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন

হাকিমপুরে সবার প্রিয় সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

হাকিমপুরে সবার প্রিয় সাবেক প্রধান শিক্ষক জোনাব আলীর ইন্তেকাল

দিনাজপুরের হাকিমপুর হিলি পৌর শহরের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা ও প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোনাব আলী বাধ্যকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  তিনি হাকিমপুর পৌর সভার সাবেক মেয়র এন এ এম  জামিল হোসেন চলন্তর বাবা। মৃত্যু কালে দুই ছেলে নয়ন (সাইপ্রাস প্রবাসী) জামিল হোসেন চলন্ত সাবেক মেয়র, মেয়ে শাপলা বেগম ঢাকায় চাকুরী করেন।  বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী)দিবাগত রাত