শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বঙ্গোপসাগর নিয়ে ভারতের নতুন দাবি, বিতর্ক তুঙ্গে

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ১৯:৪

শেয়ার করুনঃ
বঙ্গোপসাগর নিয়ে ভারতের নতুন দাবি, বিতর্ক তুঙ্গে
বঙ্গোপসাগর

চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ওই অঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলে অভিহিত করেন এবং বাংলাদেশকে এ অঞ্চলের ‘সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক’ হিসেবে উল্লেখ করেন। তার এই বক্তব্যের পর ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের রয়েছে।  

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ড. ইউনূসের বক্তব্যের পরপরই ভারতের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করেন এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারত বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখার অধিকারী, যা প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার। পাশাপাশি তিনি বিমসটেকের পাঁচ সদস্য দেশের সঙ্গে ভারতের সংযোগ এবং ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরেন।  

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিমসটেক অঞ্চলের জন্য একটি ‘সংযোগ কেন্দ্র’ হিসেবে আবির্ভূত হচ্ছে। এখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড ও পাইপলাইনের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, ভারত দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ অংশীদার।  

আরও

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা
তিনি আরও উল্লেখ করেন, এই ভৌগোলিক অঞ্চলে পণ্য, পরিষেবা ও মানুষের চলাচলের জন্য পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, বিমসটেককে শক্তিশালী করার জন্য ভারত বিগত দশকে ব্যাপক শক্তি ও মনোযোগ দিয়েছে এবং এটি কোনো নির্দিষ্ট স্বার্থ রক্ষার জন্য নয়, বরং একটি সমন্বিত দৃষ্টিভঙ্গির অংশ।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পাল্টা বক্তব্যের পর বিষয়টি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। ভারতের মিডিয়ায় এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে, যেখানে বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান ও উত্তর-পূর্ব ভারতের প্রবেশাধিকারের প্রসঙ্গ তুলে ধরা হচ্ছে।  

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বঙ্গোপসাগর ও সংযোগের প্রসঙ্গে ভারতের নতুন দাবির পর বাংলাদেশ সরকার কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতি দুই দেশের মধ্যে নতুন কৌশলগত আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।  

এদিকে, ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নীতিনির্ধারকরা বিমসটেককে আরও কার্যকর করতে চাইছেন এবং এই অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের পরিকল্পনা করছেন। তবে বাংলাদেশসহ অন্যান্য সদস্য দেশগুলোর প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে ভবিষ্যতের কূটনৈতিক সমীকরণ।

আরও

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

সর্বশেষ সংবাদ

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও টেস্টে প্রথম সেঞ্চুরি হৃদয়ের

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর দুই ককটেল বিস্ফোরণ

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

৭ নভেম্বরের বিপ্লব স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার: রিজভী

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে আলোচনায় ‘অনেক অগ্রগতি’ দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র ‘অনেক অগ্রগতি’ করেছে এবং তেহরান একটি চুক্তি করতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বাহিনী ধ্বংস করেছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৭ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে ফের সম্পূর্ণ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে আর কোনো ধ্বংসযজ্ঞ চালাতে চান না বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরান কোনোভাবেই পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে পারবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সম্ভব হলে ইরানের বাকি অংশ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র-ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের আভাস: ইরানি কমান্ডার

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে বলে দাবি করেছেন ইরানের বাসিজ বাহিনীর সাবেক কমান্ডার হোসেইন তায়েব। তাঁর মতে, মধ্যপ্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়াশিংটন ও তেল আবিবের প্রচেষ্টাই এখন দেশ দুটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তেহরানে অনুষ্ঠিত ১৯তম আন্তর্জাতিক রেজিস্ট্যান্স চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ইরানের

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড

ইরানে নতুন করে সর্বাত্মক সামরিক হামলা চালানো হবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে—এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য সামনে রেখে ওয়াশিংটনে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অঙ্গরাজ্য পর্যায়ের আইনসভায় জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন রাজনীতিক। জর্জিয়ায় শেখ রহমান, কানেকটিকাটে এমডি মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে আবুল বি খান নির্বাচিত হয়েছেন। তাঁদের এই সাফল্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের ফল প্রকাশের পর বিজয়ীরা সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশি আমেরিকান রাজনীতিকরাও। সবশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, জর্জিয়ার স্টেট সিনেটের