সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৮ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের আহ্বান: গাজায় ইসরাইলি হামলা বন্ধ করুন

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১১:২৯

শেয়ার করুনঃ
ইউরোপীয় ইউনিয়নের আহ্বান: গাজায় ইসরাইলি হামলা বন্ধ করুন

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস গাজায় ইসরাইলের নতুন করে শুরু করা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। রোববার মিশরের কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তা পুনরায় চালু করার ওপর জোর দেন তিনি।  

কাজা ক্যালাস বলেন, ইসরাইলের পুনরায় যুদ্ধ শুরু করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ইউরোপীয় ইউনিয়ন। গাজায় চলমান হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এটি বন্ধ করা উচিত। তিনি বলেন, নতুন যুদ্ধে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। ইসরাইলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করতে হবে এবং আলোচনা পুনরায় শুরু করতে হবে।  

গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। তবে যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্য দেখা দেয়। এরপর গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। এ হামলায় কয়েক ডজন হামাস সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।  

আরও

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি
কাজা ক্যালাস মিশর ত্যাগ করে ইসরাইলে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে তার দল। সোমবার তিনি ইসরাইল ও ফিলিস্তিনি অঞ্চলগুলোতে আলোচনা করবেন। এ সময় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নে ফিরে আসার আহ্বান জানাবেন তিনি। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, গাজায় মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে পৌঁছানো এবং টেকসই বন্টনের গুরুত্ব নিয়েও কথা বলবেন ক্যালাস।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ইসরাইলে কাজা ক্যালাস প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ, পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার এবং বিরোধী নেতা ইয়ার লাপিদের সঙ্গে দেখা করবেন। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার দেখা হবে না। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।  

অধিকৃত পশ্চিম তীরে কাজা ক্যালাস ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গেও আলোচনা করবেন। তার অফিস থেকে জানানো হয়েছে, তিনি ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।  

ইউরোপীয় ইউনিয়নইসরাইল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এদিকে জাতিসংঘ শুক্রবার বলেছে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতির পর ইসরাইলের সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর থেকে গাজা একটি ‘দুঃস্বপ্নের’ মুখোমুখি হচ্ছে। গাজায় চলমান সংঘাত বন্ধ এবং মানবিক সহায়তা পুনরায় চালু করার ওপর জোর দিয়েছে জাতিসংঘ।

আরও

পাকিস্তান সংঘাতের পর ভারতের রাফায়েল বহরে চার যুদ্ধবিমান কম

পাকিস্তান সংঘাতের পর ভারতের রাফায়েল বহরে চার যুদ্ধবিমান কম

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

সর্বশেষ সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

জরুরি প্রয়োজন ছাড়া এক বছরের জন্য স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে জানিয়েছেন, তাঁর আহ্বানে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে। শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই

দশ বছরেই পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়াতে পারে চীন: ট্রাম্প

দশ বছরেই পরমাণু শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়াতে পারে চীন: ট্রাম্প

চীন দ্রুতগতিতে পরমাণু অস্ত্রের মজুত বাড়াচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানান। ট্রাম্প বলেন, চীন দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে এবং তাদের অগ্রগতির গতি অনেক বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে হাজার হাজার পরমাণু অস্ত্র রয়েছে।

পাকিস্তান সংঘাতের পর ভারতের রাফায়েল বহরে চার যুদ্ধবিমান কম

পাকিস্তান সংঘাতের পর ভারতের রাফায়েল বহরে চার যুদ্ধবিমান কম

ব্রিটিশ সামরিক বিমানবিষয়ক প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর সর্বশেষ প্রতিবেদনে ভারতের বিমানবাহিনীর সক্রিয় রাফায়েল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টির পরিবর্তে ৩২টি উল্লেখ করায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সামরিক সংঘাতের পর চারটি রাফায়েল হারানোর আলোচনা চলার মধ্যেই এ তথ্য প্রকাশিত হলো। ফ্লাইটগ্লোবালের ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ডিরেক্টরি’ অনুযায়ী, ভারতের সক্রিয় বহরে রয়েছে ৩২টি রাফায়েল। অথচ ফ্রান্স থেকে ভারত কিনেছিল ৩৬টি বিমান—২৮টি