বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

চুপচাপ এসে টিউলিপের নানা তথ্য নিয়ে গেলো ব্রিটিশ কর্তৃপক্ষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

শেয়ার করুনঃ
চুপচাপ এসে টিউলিপের নানা তথ্য নিয়ে গেলো ব্রিটিশ কর্তৃপক্ষ

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। এনসিএর কর্মকর্তারা জানিয়েছেন, টিউলিপের বিরুদ্ধে নতুন কিছু প্রমাণ পাওয়া গেছে, যা তার ব্যাংক হিসাব, ই-মেইল রেকর্ড ও অন্যান্য আর্থিক কার্যক্রম পর্যালোচনার জন্য যথেষ্ট। এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

অভিযোগ উঠেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে টিউলিপ ও তার পরিবার ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। উল্লেখ্য, এ প্রকল্পে ৯০ শতাংশ ঋণ এসেছে রাশিয়া থেকে। ২০১৩ সালে চুক্তির সময় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপ সিদ্দিকের ছবি প্রকাশিত হয়, যা তদন্তকারীদের নজর কেড়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ মনে করছে, এই অর্থ লেনদেনের বিষয়টি গভীরভাবে অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।  

আরও

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

সিন্ধু চুক্তি ইস্যুতে নয়া দিল্লিকে কঠোর বার্তা দিল ইসলামাবাদ

এনসিএ চাইছে, বাংলাদেশের সরকার তাদের সহায়তা করুক, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ যদি বিদেশে ঘুষ গ্রহণ করে তবে তার বিরুদ্ধে ব্রিটেনের আইনে মামলা হতে পারে এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। এ কারণে ব্রিটিশ কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে।  

অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। অন্যদিকে, লেবার পার্টির পক্ষ থেকেও বলা হয়েছে, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি, তাই তারা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না।  

ব্রিটিশ কর্তৃপক্ষ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আফগান হামলা ঘিরে পাকিস্তান ভারতের কূটনৈতিক বিরোধ তুঙ্গে

আফগান হামলা ঘিরে পাকিস্তান ভারতের কূটনৈতিক বিরোধ তুঙ্গে

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে জানতে চাইলে এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে তদন্তের অগ্রগতি সম্পর্কে আগামী সপ্তাহে নতুন কিছু তথ্য প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ মিডিয়া সূত্র জানিয়েছে, এনসিএর কর্মকর্তারা এখন পর্যন্ত বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছেন এবং সন্দেহজনক লেনদেনের তথ্য যাচাই করছেন।  

বিশ্লেষকদের মতে, রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তবে এটি ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করতে পারে। বিশেষ করে বাংলাদেশ সরকার যদি এনসিএকে সহযোগিতা না করে, তবে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

এদিকে, বিষয়টি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টেও আলোচনা শুরু হয়েছে। বিরোধীদলীয় কয়েকজন এমপি এই তদন্তকে স্বাগত জানিয়ে বলেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত যে কেউ, সে যে দেশেই থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তবে সরকারপক্ষের অনেকে বলছেন, তদন্ত চলার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।  

বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, এই তদন্ত শুধু টিউলিপ সিদ্দিকের জন্য নয়, বরং রূপপুর প্রকল্পে সম্পৃক্ত আরও অনেকের জন্য বড় ধাক্কা হতে পারে। কারণ, এই প্রকল্পের অর্থায়ন ও ব্যবস্থাপনা নিয়ে আগে থেকেই নানা প্রশ্ন উঠছিল। এখন এনসিএর তদন্ত সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার পথ উন্মুক্ত করেছে।  

জনপ্রিয় সংবাদ

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেবে না চীন

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

টানা কমার পর আবার বাড়ল দেশের বাজারে সোনার দাম

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

প্রধান শিক্ষক নিয়োগে সুপ্রিম কোর্টের রায়ে দূর হলো বাধা

এ সম্পর্কিত আরও পড়ুন

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৫৯ নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে কয়েক দিনের রেকর্ড ভাঙা প্রবল বর্ষণ এবং এর ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড় ধসে কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার জানিয়েছে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে নিখোঁজদের সন্ধান মিললে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির সরকারি মুখপাত্র

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দিল্লিতে শিক্ষার্থীদের টানা আন্দোলন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে টানা ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও অধিকারকর্মী। প্রচণ্ড গরম ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপপ্রবাহ উপেক্ষা করে দিন-রাত সড়কে অবস্থান করছেন তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা নিজেদের ‘ককরোচ’ বা ‘তেলাপোকা’ নামে পরিচয় দিচ্ছেন এবং তারা অনলাইনভিত্তিক ব্যঙ্গধর্মী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র সদস্য। তাদের প্রধান দাবি, মেডিকেল

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ আলোচনা, হরমুজ ও যুদ্ধবিরতিতে গুরুত্ব

ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ এবং হরমুজ প্রণালী পুরোপুরি সচল রাখার লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন আলোচকদের পাশাপাশি মধ্যস্থতাকারী প্রতিনিধিরাও অংশ নেন। বৈঠকে তেহরান লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের অব্যাহত হামলা এবং মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের তীব্র সমালোচনা করে। একই সঙ্গে

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলোচনায় তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান। এক্সে প্রকাশিত এক বার্তায় মোদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি আশা করেন, এই শান্তি উদ্যোগ ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। ফোনালাপের সময়

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতে নোটিশ ছাড়াই তিন মসজিদসহ ৩০ স্থাপনা উচ্ছেদের অভিযোগ

ভারতের গুজরাট রাজ্যের কুচ জেলায় আগাম কোনো নোটিশ ছাড়াই তিনটি মসজিদ, কয়েকটি মাজারসহ মোট ৩০টি স্থাপনা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জমিয়ত উলামা-ই-হিন্দ। সোমবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান গ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের পরিচালিত উচ্ছেদ অভিযানে মোট ৩০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া