শনিবার, ৩০ মে, ২০২৬১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

"সৌদি আরবে বাংলাদেশি সহ ১৯ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার"

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪, ২:৩৯

শেয়ার করুনঃ
"সৌদি আরবে বাংলাদেশি সহ ১৯ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার"

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। গত এক সপ্তাহে এ অভিযান পরিচালিত হয়, যা ২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২৬৮ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৪ হাজার ৭৭৩ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গকারী এবং ২ হাজার ৯৮৩ জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৭৩ শতাংশ ইথিওপিয়ান, ২৫ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

আরও

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

এছাড়া, ১২২ জন প্রবাসীকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগ করার চেষ্টা করার সময় গ্রেপ্তার করা হয়েছে। ২২ ব্যক্তিকে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন দেওয়ার অভিযোগে আটক করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সৌদি আরবের নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। বর্তমানে সৌদিতে ২৪ হাজার ১০৭ প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ১৭৬ জন পুরুষ এবং ২ হাজার ৯৩১ জন নারী। সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যেই ১০ হাজার ৫৩৭ জন প্রবাসীকে তাদের দেশে প্রত্যাবাসন করেছে এবং ১৫ হাজার ৯৭০ জনকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রবাসী গ্রেপ্তার
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

যুদ্ধবিরতি ভঙ্গুর হলেও, ইরান চুক্তি সম্ভব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভঙ্গুর হলেও, ইরান চুক্তি সম্ভব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করা ব্যক্তি ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার সম্মুখীন হতে পারেন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের অপরাধ প্রতিরোধে বারবার সতর্কতা জারি করেছে। 

মধ্যপ্রাচ্যের এই দেশটি বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বাসস্থল, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

ফ্যাসিবাদের কারণে ১৭ বছর স্মরণ সীমিত ছিল: মির্জা ফখরুল

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

কালিহাতীতে বাস উল্টে খাদে পড়ে আহত ১৭ জন

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

যুদ্ধবিধ্বস্ত দেশকে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছিলেন শহীদ জিয়া

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

গণঅভ্যুত্থানে জাতিসংঘের নিহতের সংখ্যা ভুল ও ভিত্তিহীন: দাবি শেখ হাসিনার

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

শ্রীমঙ্গলে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষক পরিবারে নগদ চেক ও চাল বিতরণ

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

কালবৈশাখীতে রাজাপুরে বিদ্যালয়ের দুই শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত, পাঠদান ব্যাহতের শঙ্কা

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

হাকিমপুরে মাদকসহ পুলিশের হাতে দুই জন গ্রেফতার

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

২৪ ঘণ্টায় আরও হাম-উপসর্গে ১৩ শিশুর মৃত্যুর

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না

ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বৃদ্ধি এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, সমঝোতার সম্ভাবনা এখনো রয়েছে। তবে ইরানের জব্দ করা অর্থ ছাড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ

বিশ্বমঞ্চে পাকিস্তানের উত্থান, চ্যালেঞ্জে ভারতের কৌশল

বিশ্বমঞ্চে পাকিস্তানের উত্থান, চ্যালেঞ্জে ভারতের কৌশল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের পাকিস্তানবিরোধী কূটনৈতিক অবস্থান বর্তমানে কতটা কার্যকর রয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র, চীন এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৬ সালে এক জনসভায় নরেন্দ্র মোদি পাকিস্তানকে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আশায় কমছে বিশ্ববাজারে তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির জোরালো আশাবাদে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোতেও ইতিবাচক প্রভাব পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে। মে মাসের শুরু থেকে এ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম

যুদ্ধবিরতি ভঙ্গুর হলেও, ইরান চুক্তি সম্ভব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতি ভঙ্গুর হলেও, ইরান চুক্তি সম্ভব: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে সংশয় তৈরি হলেও ইরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব বলে মনে করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (২৬ মে) ভারতের জয়পুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। রুবিও জানান, বর্তমানে কাতারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মধ্যস্থতা চলছে। সেখানে বিভিন্ন দফা ও প্রস্তাব নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তিনি বলেন, প্রাথমিক খসড়ার ভাষা

যুদ্ধবিরতিতেও ইরানে মার্কিন হামলা, বাড়ছে নতুন উত্তেজনা

যুদ্ধবিরতিতেও ইরানে মার্কিন হামলা, বাড়ছে নতুন উত্তেজনা

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং পারস্য উপসাগরে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিউ ইয়র্ক টাইমসকে জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকায় এ