
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৫, ২১:১০

সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (৭ নভেম্বর) পালিত হয়েছে ঐতিহাসিক ‘বিপ্লব ও সংহতি দিবস’। এ উপলক্ষ্যে রাজধানী ঢাকাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, র্যালি, মিলাদ-মাহফিল ও শ্রদ্ধার্ঘ নিবেদনসহ নানা কর্মসূচি গ্রহণ করে।
