রবিবার, ১২ জুলাই, ২০২৬২৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

২৫০ কিমি বেগে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে হারিকেন বেরিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জুলাই ২০২৪, ৩:৫৬

শেয়ার করুনঃ
২৫০ কিমি বেগে ভয়াবহ তাণ্ডব চালাতে পারে হারিকেন বেরিল

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল ‘চরম বিপজ্জনক’ ঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে যাচ্ছে। অধিক শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৩ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হওয়া ‌এই ঝড় ঘিরে ওই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে অত্যন্ত বিপজ্জনক এই ঝড়ের অগ্রভাগের আঘাত শুরু হতে পারে বলে ওই অঞ্চলের দেশগুলোতে সর্বোচ্চ সতর্কতার পাশাপাশি জরুরি অবস্থাও জারি করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, বন্যা, জলোচ্ছ্বাস এবং প্রাণঘাতী তীব্র গতিবেগের বাতাসের কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে হারিকেন বেরিল।

আরও

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

বিপর্যয়কর এই ঝড়ের তাণ্ডব মোকাবিলায় ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। স্থানীয় বাসিন্দারা ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপণ্য মজুত করার জন্য দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন। এমনকি গ্যাস স্টেশনে স্টেশনে পেট্রোলের জন্য গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস বলেছেন, তিনি একটি প্রাকৃতিক দুর্যোগের প্রত্যাশা করছেন; যা কয়েকদিন ধরে চলতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) তথ্য অনুযায়ী, চলতি বছরের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম অস্বাভাবিক ও ভয়ঙ্কর হারিকেন বেরিল ইতোমধ্যে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হয়েছে।

আরও

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো

ইতিহাসের শক্তিশালী এল নিনোর আশঙ্কায় সতর্ক বিশ্বের দেশগুলো
হারিকেন বেরিল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এনএইচসি বলেছে, এর আগে সোমবার সকালের দিকে কিছুটা দুর্বল হয় ক্যাটাগরি-৩ হারিকেন বেরিল। পরে কয়েক ঘণ্টার মধ্যে ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি-৪ ঝড়ে পরিণত হয়েছে। এ সময় ঝড়ের কেন্দ্রে ঘণ্টায় সর্বোচ্চ ১৯৩ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে। যার ফলে হারিকেন বেরিল আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ১৫৫ মাইল বা ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঝড়টি বর্তমানে বার্বাডোজ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছে।

মার্কিন এই হারিকেন সেন্টার বলেছে, মঙ্গলবার সকালের দিকে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে বিপর্যয়কর গতিবেগের বাতাস নিয়ে আঘাত হানতে পারে এই ঝড়। এনএইচসির সতর্ক বার্তায় বলা হয়েছে, বেরিল অত্যন্ত বিপজ্জনক হারিকেন হিসেবে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ ঝড়ের মূল অংশটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে।

ঝড়ের পথে থাকা লোকজনকে সরিয়ে নেওয়ার এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার প্রস্তুতির বিষয়ে কর্তৃপক্ষকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, গ্রানাডা এবং টোবাগোতে হারিকেন সতর্কতা কার্যকর করা হয়েছে। এছাড়া মার্টিনিক, ত্রিনিদাদ, ডোমিনিকান প্রজাতন্ত্রের কিছু অংশ এবং হাইতির কিছু এলাকার জন্য গ্রীষ্মমন্ডলীয় ঝড় সতর্কতা জারি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ঝড়ের তাণ্ডবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রশমনে টোবাগো কর্তৃপক্ষ ইতোমধ্যে হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে। এছাড়া সোমবার দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশটির হাসপাতালগুলোতে সোমবার কোনও অস্ত্রোপচার হবে না বলেও নাগরিকদের জানিয়ে দেওয়া হয়েছে।

হারিকেন বেরিলের প্রভাবে সোমবার দিনভর বার্বাডোস ও উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জজুড়ে ৮ থেকে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে কিছু ঝুঁকিপূর্ণ এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে এনএইচসি। এদিকে, পুয়ের্তো রিকো ও হিস্পানিওলার দক্ষিণ উপকূলীয় এলাকায় উঁচু জলোচ্ছ্বাস ও সামুদ্রিক ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে হারিকেনের মৌসুম ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। চলতি বছরে ওই অঞ্চলে বেশ কয়েকটি হারিকেন আঘাত হানতে পারে বলে সতর্ক করে দিয়েছেন তারা।

২০২৪ সালের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম হারিকেন বেরিল। গত শুক্রবার আটলান্টিক মহাসাগরে এই ঝড়ের সৃষ্টি হয়। পরে দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চয় করে ক্যাটাগরি–৪ মাত্রার হারিকেনে পরিণত হয়েছে বেরিল।

সাধারণত বাতাসের তীব্রতার ভিত্তিতে হারিকেনকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয় রেটিং সিস্টেম সাফির সিম্পসন স্কেলে। এই স্কেল অনুযায়ী ক্যাটাগরি-৩ বা এর বেশি ক্যাটাগরির ঝড়কে সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে মনে করা হয়। ক্যাটাগরি-৪ হারিকেনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০৯ কিলোমিটারের বেশি হতে পারে।

গত মাসে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) চলতি মৌসুম সম্পর্কে সবচেয়ে ভয়াবহ সতর্কতা জারি করে। পূর্বাভাসবিদরা বলেছেন, ২০২৪ সালে আটলান্টিক অঞ্চলে অন্তত ২৫টি ঝড় আঘাত হানতে পারে। এসব ঝড়ের মধ্যে আট থেকে ১৩টি হারিকেনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া এসব ঝড়ের মধ্যে চার থেকে সাতটি যেকোনও জায়গায় শক্তিশালী হয়ে ক্যাটাগরি-৩ বা আরও তীব্র হারিকেনে রূপ নিতে পারে। যা স্বাভাবিক সংখ্যার দ্বিগুণেরও বেশি। সমুদ্রের তাপমাত্রা রেকর্ড উষ্ণ হয়ে ওঠার কারণে ওই অঞ্চলে ঘনঘন হারিকেনের সৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

রাজধানীতে ঝুম বৃষ্টি, পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা

রাজধানীতে ঝুম বৃষ্টি, পাহাড়ি জেলায় ভূমিধসের আশঙ্কা

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

আমরাজুড়ি সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু বিভাগের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

এ সম্পর্কিত আরও পড়ুন

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের পাল্টা হামলা শুরু

যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা শুরু করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে তাদের প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিভিন্ন স্থানে যে বিস্ফোরণের

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

হরমুজ উত্তেজনায় ইরানে নতুন মার্কিন বিমান হামলা অব্যাহত

হরমুজ প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে হামলার ঘটনার পর ইরানে আবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিলেও কূটনৈতিক আলোচনার পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি বলে জানিয়েছেন। অন্যদিকে ইরান দাবি

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রথম আনুষ্ঠানিক বার্তায় প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তার বাবার রক্তের বিচার নিশ্চিত করা হবে এবং এটি কেবল পারিবারিক বিষয় নয়, বরং সমগ্র ইরানি জনগণের প্রত্যাশা। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর প্রকাশিত এই বার্তায় মোজতবা খামেনি বলেন, দেশের স্বাধীনতা, মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে নতুন অস্থিরতা শুরু

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী রয়েছে। তবে শুক্রবার সকালের লেনদেনে দামে সামান্য পতন দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ সেন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম ৪ সেন্ট বা ০

বিস্ফোরণে কাঁপল ইরান নতুন সংঘাতের শঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে

বিস্ফোরণে কাঁপল ইরান নতুন সংঘাতের শঙ্কা বাড়ছে মধ্যপ্রাচ্যে

ইরানের বিভিন্ন এলাকায় গভীর রাতে একাধিক বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে বুশেহর, চোগাদাক ও দক্ষিণাঞ্চলের কোনারাক শহরে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এসব ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনও শেষ হয়নি। আল জাজিরার তথ্য অনুযায়ী,