শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬২৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

যে কারণে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ১:৪৯

শেয়ার করুনঃ
যে কারণে ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাষ্ট্র

তেহরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত ১০ বছরের চুক্তিতে স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে বিবেচনা করছে, এমন যেকোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য তেহরান-নয়াদিল্লির মাঝে ২০১৬ সালে একটি প্রাথমিক চুক্তি হয়। সোমবার এই বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে ভারত। ভারতের নৌপরিবহন মন্ত্রী এই চুক্তিকে ‘‘ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত’’ বলে অভিহিত করেছেন।

আরও

সৌদির গুরুত্বপূর্ণ তেলপথে হামলা, অক্ষত রয়েছে সরবরাহ কার্যক্রম

সৌদির গুরুত্বপূর্ণ তেলপথে হামলা, অক্ষত রয়েছে সরবরাহ কার্যক্রম

তবে ইরানের সাথে ভারতের চুক্তির বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ইরান-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে গত তিন বছরে ছয় শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং ওয়াশিংটন সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে।

আরও

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১

পাকিস্তানে পুলিশের গাড়িবহরে বন্দুকধারীদের হামলা, নিহত ১১
নিষেধাজ্ঞা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তিনি বলেন, ‘‘যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান— যারাই ইরানের সাথে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে চিন্তা-ভাবনা করছে; তাদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে জানতে হবে যে, তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির মাঝে নিজেদেরই উন্মুক্ত করে দিচ্ছে।’’

তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

২০১৮ সালের শেষের দিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ভারত। বন্দরটি পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য-এশিয়ায় ভারতীয় পণ্য পরিবহন ও সরবরাহের একটি নতুন ট্রানজিট রুট খুলে দেয়। কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত চাবাহার বন্দরের মাধ্যমে ভারত থেকে আফগানিস্তানে ২৫ লাখ টন গম ও ২ হাজার টন ডাল পাঠানো হয়েছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) এবং ইরানের পোর্ট অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন চাবাহার বন্দরের উন্নয়নে দীর্ঘমেয়াদী এক চুক্তিতে স্বাক্ষর করেছে বলে সোমবার ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

ইরানের সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী মেহরদাদ বজরপাশ বলেছেন, চুক্তি অনুযায়ী— চাবাহার বন্দরের উন্নয়নে আইপিজিএল অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার অর্থায়নের পাশাপাশি আরও প্রায় ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর ফলে এই বন্দরে ভারতের মোট বিনিয়োগ দাঁড়াবে ৩৭০ মিলিয়ন ডলারে।

আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চুক্তিটি চাবাহার বন্দরে বড় বিনিয়োগের পথ পরিষ্কার করবে।

সূত্র: বিবিসি।

সর্বশেষ সংবাদ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশনা

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

৫০ লাখ টাকা চাঁদা দাবির পর মোহাম্মদপুরে ফার্মেসিতে গুলি

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

শ্রমিক বিক্ষোভে ফের অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

মহাকাশযানকে কক্ষপথে পাঠিয়ে আবার উৎক্ষেপণস্থলে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উড্ডয়নের প্রায় ২৭ মিনিট পর স্টারশিপ পৃথিবীর কক্ষপথে পৌঁছায়। এ সময় মহাকাশে ২৬টি স্টারলিংক কৃত্রিম উপগ্রহ স্থাপন করে যানটি। তবে উৎক্ষেপণের পর এর নিচের অংশ সুপার হেভি বুস্টারকে ফিরিয়ে আনার

যে নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনা জানাতেন ভারতীয় বিমান কর্মকর্তা

যে নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধপরিকল্পনা জানাতেন ভারতীয় বিমান কর্মকর্তা

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক এজেন্টের কাছে ভারতের অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিমানবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। দিল্লি পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত উইং কমান্ডার গোপন যুদ্ধপরিকল্পনা, ড্রোন ইউনিটের সক্ষমতা, যুদ্ধবিমান মোতায়েন, সামরিক মহড়া এবং স্পর্শকাতর স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন। সরকারি গোপনীয়তা আইনে দায়ের করা মামলায় গত পাঁচ মাস ধরে পুলিশি হেফাজতে

ট্রাম্পের চীন সফর শেষ হবে পুতিন-শি ঐতিহাসিক বৈঠকে

ট্রাম্পের চীন সফর শেষ হবে পুতিন-শি ঐতিহাসিক বৈঠকে

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করছে হোয়াইট হাউস। শনিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের এ তথ্য জানান। ওয়েলস বলেন, ট্রাম্পের চীন সফরের শেষ পর্যায়ে তিন দেশের নেতারা বৈঠকে বসবেন। সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্র

পরমাণু মজুতের হদিস নেই, ইরানের কাছে জবাব চায় আইএইএ

পরমাণু মজুতের হদিস নেই, ইরানের কাছে জবাব চায় আইএইএ

ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। দেশটির পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্য সংস্থাটির হাতে নেই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার যাচাই করতে পারছে

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

দক্ষিণ ইরানের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা সরকারি সূত্রের বরাতে হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুদের গোলাবর্ষণের’ খবর প্রকাশ করে। এর কয়েক ঘণ্টা পর