শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬১৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

তুরস্কে উদ্ধার অভিযান শেষ, এখনও নিখোঁজ অনেক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১:৫১

শেয়ার করুনঃ
তুরস্কে উদ্ধার অভিযান শেষ, এখনও নিখোঁজ অনেক

গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আধুনিক যুগের ইতিহাসের মারাত্মক প্রাণঘাতী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর রোববার ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক উদ্ধার প্রচেষ্টার অবসান ঘোষণা করছে। যদিও এখনও হাজার হাজার পরিবার কেবল শোক পালনের জন্য নিখোঁজ স্বজনের মৃতদেহ পাওয়ার আশায় প্রার্থনা করছে।

রোববার তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) বলছে, তুরস্ক-সিরিয়ায় চলতি মাসের বিধ্বংসী ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর তুরস্কের বেশিরভাগ প্রদেশে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।

আরও

হরমুজ প্রণালী বন্ধে বিশ্বে তেল সরবরাহ বিপর্যয়

হরমুজ প্রণালী বন্ধে বিশ্বে তেল সরবরাহ বিপর্যয়

গত ৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের যে কয়েকটি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কাহরামানমারাস সেসব শহরের একটি।

এই শহরের একটি ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে বুলডোজার চালাচ্ছেন আকিন বোজকার্ট। তুর্কি এই বুুলডোজার অপারেটর বলেন, ‘আপনি কি একটি মৃতদেহ খুঁজে পাওয়ার জন্য প্রার্থনা করবেন? আমরা করছি... ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে লাশ পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রার্থনা করছি।’

আরও

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

তুরস্ক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

‘আপনি টনকে টন ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ উদ্ধার করলেন। পরিবার আশা নিয়ে অপেক্ষা করছে। তারা কেবল দাফন অনুষ্ঠান করতে চায়। তারা কেবল একটি কবর চায়।’

ইসলামি রীতি অনুযায়ী, মৃতকে যত দ্রুত সম্ভব দাফন করার বিধান রয়েছে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান ইউনুস সেজার বলেছেন, অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা রোববার রাতে শেষ হবে।

গত ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ৪৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। তবে এই প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে কেবল তুরস্কেই ৩ লাখ ৪৫ হাজারের মতো অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

তবে ভূমিকম্পের পর থেকে ঠিক কতসংখ্যক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন সেবিষয়ে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি তুরস্ক এবং সিরিয়া।

রোববার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির ভূমিকম্প ও ঝুঁকি হ্রাস বিভাগের মহাপরিচালক ওরহান তাতার বলেছেন, পূর্ব আনাতোলিয়ান ফল্টটি পাঁচটি ভিন্ন শাখায় বিভক্ত হয়ে গেছে। কেবল মালাটিয়া প্রদেশেই ২৫ কিলোমিটার ফাঁটল পরিমাপ করা হয়েছে।

ভূমিকম্পের পর থেকে ঠিক কতসংখ্যক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন সেবিষয়ে কোনও পরিসংখ্যান প্রকাশ করেনি তুরস্ক এবং সিরিয়া

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ভূপৃষ্ঠের ওপর প্রায় ৪০০ কিলোমিটার ফাটল দেখা দিয়েছে। এর ফলে ভূত্বকে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। তুরস্কে ভূমিকম্পে সবচেয়ে বড় যে ফাটলটি ধরা পড়েছে সেটি ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত; এর গভীরতা আট থেকে ৯ কিলোমিটার।

ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপ থেকে লোকজনকে বের করার শেষ প্রচেষ্টা হিসাবে শনিবার রাতে আন্তাকিয়ার এক ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের হাত দিয়ে ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে। উদ্ধারকারীরা বলেছেন, প্রশিক্ষিত কুকুর ও থার্মাল ক্যামেরায় দুই ব্যক্তির জীবিত থাকার আলামত শনাক্ত হয়েছে শনিবার। কিন্তু উদ্ধার তৎপরতা শুরুর প্রায় ৮ ঘণ্টা পর মধ্যরাতে উদ্ধারকারীরা অভিযান স্থগিত করেন।

পরে তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির সদস্য মুজদাত এরদোয়ান বলেন, কেউ বেঁচে নেই। এসময় তার মুখ ও ইউনিফর্ম ধুলায় ঢাকা ছিল।

তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমরা আরও মানুষকে জীবিত উদ্ধার করতে পারব।’

কিরগিজস্তানের উদ্ধারকারীরা দক্ষিণ তুরস্কের আন্তাকিয়ায় ভবনের ধ্বংসস্তূপ থেকে পাঁচ সদস্যের সিরীয় একটি পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছে। শনিবার সেখান থেকে শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের সদস্যরা বলেছেন, মা ও বাবা বেঁচে গেলেও পরবর্তীতে পানিশূন্যতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির বড় বোনকে বাঁচানো যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ভূমিকম্পের তুরস্ক এবং সিরিয়ায় প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষের জন্য জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা দরকার। প্রাণঘাতী এই প্রাকৃতিক দুর্যোগের পর ওয়াশিংটন কীভাবে আঙ্কারাকে আরও সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তুরস্কে পৌঁছেছেন।

সিরিয়ায় ভূমিকম্পে ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বলেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কর্তৃপক্ষ ওই এলাকায় প্রবেশে বাধা দিচ্ছে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ডব্লিউএফপির পরিচালক ডেভিড বিসলে রয়টার্সকে বলেছেন, ‘সেখানকার কর্তৃপক্ষ আমাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এটার সমাধান করতে হবে।’

সিরিয়ায় বেশিরভাগ প্রাণহানি ঘটেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে। আর এই এলাকাটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর সাথে লড়াইরত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

ডেভিড বিসলে বলেছেন, ‘সময় ফুরিয়ে আসছে এবং আমাদের অর্থও ফুরিয়ে যাচ্ছে। কেবল ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আমাদের মাসিক ৫ কোটি ডলারের তহবিলের কার্যক্রম চলছে। ইউরোপ যদি শরণার্থীদের নতুন ঢেউ দেখতে না চায়, তাহলে আমাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।’

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

ঈদের আনন্দযাত্রা রূপ নিল মৃত্যু মিছিলে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন

ঈদের আনন্দযাত্রা রূপ নিল মৃত্যু মিছিলে প্রাণ হারিয়েছেন ২৭৪ জন

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

স্বাধীনতা দিবসে রাতেও উড়লো জাতীয় পতাকা, শ্রীমঙ্গলে সমালোচনা

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

তেল আবিবের আকাশে কালো কাকের ঝাঁক, ইতিহাস বলছে মহাপ্রলয়ের পূর্বাভাস !

তেল আবিবের আকাশে কালো কাকের ঝাঁক, ইতিহাস বলছে মহাপ্রলয়ের পূর্বাভাস !

ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের আকাশ হঠাৎ করেই ধারণ করেছে এক ভয়ার্ত ও রহস্যময় রূপ। গত মঙ্গলবার হাজার হাজার কালো কাকের বিশাল ঝাঁক শহরের আকাশ ঢেকে ফেললে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও বিস্ময়। দিগন্তজোড়া আকাশজুড়ে পাখিদের ঘূর্ণায়মান উড্ডয়ন অনেকের কাছে মনে হয়েছে যেন কালো চাদরে ঢেকে যাচ্ছে পুরো নগরী। বিশেষ করে বিখ্যাত আজরিয়েলি টাওয়ারের ওপর দিয়ে অন্তহীন চক্রাকারে কাকের

যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ কঠোর শর্তে নতুন সমীকরণ

যুদ্ধবিরতিতে ইরানের পাঁচ কঠোর শর্তে নতুন সমীকরণ

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে নতুন কৌশল নিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে যুদ্ধ বন্ধে পাঁচটি কঠোর শর্ত দিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো সোমবার হিব্রু সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই ইরান এই শর্তগুলো সামনে এনেছে। যুক্তরাষ্ট্র যখন শান্তি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে, তখন তেহরান

ইরানকে যুদ্ধ বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, আড়ালে বাড়াচ্ছে সেনা

ইরানকে যুদ্ধ বন্ধের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, আড়ালে বাড়াচ্ছে সেনা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ইরান-এর কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে। তবে একই সঙ্গে অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার (২৪ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ‘ইউএসএ টুডে’ জানিয়েছে, এই প্রস্তাবটি পাকিস্তান-এর মাধ্যমে ইরানের কাছে পৌঁছানো হয়েছে। যদিও প্রস্তাবের বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতি দাবি ট্রাম্পের

পারস্য উপসাগর অঞ্চলে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের ক্ষেত্র তৈরি হয়েছে। সোমবার ফ্লোরিডার একটি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে জোরালো আলোচনা হয়েছে এবং প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতার কাছাকাছি পৌঁছানো গেছে। তিনি জানান, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি  বলছে ইরান

হামলা স্থগিত দাবি ট্রাম্পের, আলোচনা হয়নি বলছে ইরান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত দুইদিন ধরে ইরানের সঙ্গে সংঘাত বন্ধে ইতিবাচক আলোচনা হয়েছে। এ প্রেক্ষাপটে তিনি আগামী পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করেছেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। তিনি জানান, চলমান উত্তেজনা প্রশমনে আলোচনা এগোচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই