বুধবার, ৮ এপ্রিল, ২০২৬২৫ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

শীর্ষ ধনীর তালিকায় তিন থেকে সাতে নামলেন গৌতম আদানি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ৪:৪৪

শেয়ার করুনঃ
শীর্ষ ধনীর তালিকায় তিন থেকে সাতে নামলেন গৌতম আদানি

যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের পর ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার খুইয়েছেন ভারতীয় ব্যবসায়ী ও বিলিয়নিয়ার গৌতম আদানি। ধারাবাহিকভাবে সম্পত্তি হারিয়ে শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান এখন নড়বড়ে।

আগে শীর্ষ ধনীর তালিকায় তিনে ছিলেন, নেমেছেন সাতে।

আরও

ট্রাম্পের আল্টিমেটাম, চুক্তি অনিশ্চিত, বিশ্বজুড়ে উত্তেজনা

ট্রাম্পের আল্টিমেটাম, চুক্তি অনিশ্চিত, বিশ্বজুড়ে উত্তেজনা

হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনটি প্রকাশের পর ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। এ অবস্থায় নিজের বিপুল সম্পত্তি হারান গৌতম।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনটি প্রকাশের পর ২৭ জানুয়ারি মধ্যে ভারতের আদানি এন্টারপ্রাইজের প্রায় ২০ শতাংশ শেয়ারের পতন ঘটে। প্রতিবেদনটি কোম্পানিটির তালিকাভুক্ত সংস্থাগুলোর মধ্যেও বড় ধরনের বিশৃঙ্খলার জন্ম দিয়েছে।

আরও

বেসামরিক স্থাপনায় হামলা চললে ‘বিধ্বংসী প্রতিশোধ’ নেবে ইরান

বেসামরিক স্থাপনায় হামলা চললে ‘বিধ্বংসী প্রতিশোধ’ নেবে ইরান

কর স্বর্গ (ট্যাক্স হ্যাভেন) ব্যবহারের পাশাপাশি শেয়ারের দাম বাড়াতে নিয়মের বাইরে গিয়ে কাজ করেছে আদানির কোম্পানি। বাজারে শেয়ারের দামের মূল্যায়ন বেশি করে দেখিয়েছে তারা। কোম্পানির প্রমোটর বা মালিকের কারসাজিতেই স্টকের দাম বেশি দেখানো হয়েছে বাজারে। অন্য লোকের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে প্রচুর শেয়ার কিনে সেগুলোর দাম বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটির মালিকের লোকজন। এ জালিয়াতিতে রয়েছে গৌতমের পাঁচ কোম্পানি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই ব্যক্তি গণমাধ্যমে বলেছেন, শেয়ারের দাম পড়ে যাওয়ায় উদ্বিগ্ন আদানি গ্রুপ। তবে, আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি) পর্যন্ত তারা শেয়ার বিক্রির অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এসব কারণে ফোর্বসের তালিকায় বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী থেকে সাতে নেমে গেছেন গৌতম আদানি। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৯৬ দশমিক ৬ বিলিয়ন ডলার। তিনদিনের ব্যবধানে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার খুইয়েছেন তিনি। এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট।এদিকে, ফাঁকি ও প্রতারণার অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ। হাইডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবা হচ্ছে বলেও জানানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে।

কোথায় কত কমলো আদানির সম্পত্তি-

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের শেয়ারবাজার সূচক বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বিশ্লেষণ করলে দেখা যায়, গত তিনদিনে আদানি টোটাল গ্যাসের শেয়ারের দাম কমেছে ১৯ দশমিক ৬৫ শতাংশ। এ ছাড়া আদানি ট্রান্সমিশনের শেয়ারে ১৯; আদানি গ্রিন এনার্জির শেয়ারে ১৫ দশমিক ৫ ও ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ৬ দশমিক ১ শতাংশ কমেছে।

দরপতন হয়েছে গ্রুপটির লিজ নেওয়া বন্দর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর (ইপিজেড) শেয়ারের ৫ দশমিক ৩১ শতাংশ। তাদের খাদ্য ও ভোজ্যতেল প্রস্তুতকারী কোম্পানি আদানি উইলমারের শেয়ারের ৫ শতাংশ হ্রাস পেয়েছে।আদানি পাওয়ারের শেয়ারের দামে হ্রাস অবশ্য সবচেয়ে কম। ৪ দশমিক ৯৯ শতাংশ দরপতন হয়েছে এ কোম্পানির।

সর্বশেষ সংবাদ

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

বাড়িতে বসাতো মাদকের আসর, হিলিতে নারীসহ ৫ মাদকসেবীর কারাদন্ড

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

তেল বিক্রি নিয়ে উত্তেজনা: পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক এহসানের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা: নিন্দার ঝড়

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের খারগ দ্বীপে ফের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে আবারও বড় ধরনের হামলার ঘটনা সামনে এসেছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনীর হামলার অভিযোগ উঠেছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এবং মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস পৃথক প্রতিবেদনে এই হামলার তথ্য নিশ্চিত করে। উভয় সূত্রেই জানানো হয়,

সভ্যতা ধ্বংসের সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

সভ্যতা ধ্বংসের সতর্কবার্তা দিয়ে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

ইরানকে উদ্দেশ করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে দেওয়া তার আলটিমেটামের সময়সীমা দ্রুত শেষ হয়ে আসছে বলে সতর্ক করে তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ভয়াবহ পরিণতি ঘটতে পারে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী ঘিরে

ট্রাম্পের আল্টিমেটাম, চুক্তি অনিশ্চিত, বিশ্বজুড়ে উত্তেজনা

ট্রাম্পের আল্টিমেটাম, চুক্তি অনিশ্চিত, বিশ্বজুড়ে উত্তেজনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (৭ এপ্রিল) রাতের মধ্যে ইরানকে তার নির্ধারিত শর্তে চুক্তিতে পৌঁছানোর জন্য কঠোর সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার

সংজ্ঞাহীন ইরানের নতুন নেতা মোজতবা, নেতৃত্ব দিচ্ছেন অন্য কেউ!

সংজ্ঞাহীন ইরানের নতুন নেতা মোজতবা, নেতৃত্ব দিচ্ছেন অন্য কেউ!

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অতর্কিত হামলার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। ওই হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে একই হামলায় প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন তার ছেলে মোজতবা খামেনি, যিনি পরে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু দায়িত্ব নেওয়ার এক মাসেরও বেশি সময় পার হলেও

ইরান আত্মসমর্পণ না করলে অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরান আত্মসমর্পণ না করলে অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে আবারও কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরান আত্মসমর্পণ না করলে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা অব্যাহত থাকবে। ট্রাম্প বলেন, “তারা যদি আত্মসমর্পণ না করে, তাহলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না—কিছুই থাকবে না।” তিনি ইঙ্গিত দেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আরও