রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পাকিস্তানের বিপজ্জনক রাজনীতি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ নভেম্বর ২০২২, ১৬:২৮

শেয়ার করুনঃ
পাকিস্তানের বিপজ্জনক রাজনীতি

এই মুহূর্তে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যা চেষ্টা সেই দেশের রাজনৈতিক সমাজের ভেতরকার ক্ষত আরও একবার সবার সামনে নিয়ে এনেছে। তাকে হত্যার উদ্দেশ্যেই সরকারি মদদে এই হামলা হয়েছে শুরু থেকেই বলে আসছে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

তবে ইমরান খান তিনজনের নামই বলে দিয়েছেন। বলেছেন তাকে খুনের জন্য চারজন ষড়যন্ত্র করেছেন এবং এদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির।

আরও

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ঘটনা যে দিকে গড়াচ্ছে, তাতে দেশের সমস্ত সচেতন নাগরিকই উদ্বিগ্ন হবেন। প্রতিবেশী ও অন্যান্য দেশও উদ্বেগ প্রকাশ করতে পারে, কারণ পাকিস্তানের রাজনীতির স্থিতিশীলতার সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলের রাজনীতি এবং বিশ্ব কূটনীতির সম্পর্ক রীতিমতো ঘনিষ্ঠ ও প্রত্যক্ষ।

ইতিমধ্যেই পাকিস্তানের সামরিক বাহিনী কড়া প্রতিবাদ জানিয়ে বলেছে, ইমরান পাকিস্তানের সবচেয়ে সুশৃঙ্খল ও সম্মানিত প্রতিষ্ঠান সেনাবাহিনীকে আক্রমণ করছেন। সেনা জনসংযোগ সংস্থা উল্টো ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। অথচ ইমরান নিজেই সেনা সহযোগিতায় ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলেন।

আরও

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এই আহ্বান যে, আসলে সরকারকে পাকিস্তান সেনাবাহিনীর নির্দেশ সেটা বুঝতে অসুবিধা নেই, অন্তত পাকিস্তানের রাজনীতি যারা বোঝেন। পাকিস্তানের সেনাবাহিনীই সবচেয়ে সুসংগঠিত রাজনৈতিক দল।সামরিক বাহিনী ও মৌলবাদীদের চাপে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা দেশ ছাড়ছেন। কোনোটিরই বিচার হয়নি, পাকিস্তানে বিচার হয় না।

ইমরান জানিয়েছেন, তিনি আগে থেকেই জানতেন তার ওপর হামলা হবে। হামলার আগে চক্রান্ত করেই তার নামে বিতর্কিত টেপ প্রকাশ করে তাকে ধর্মবিরোধিতার দায়ে দোষী বানানোর চেষ্টা করা হয়েছে। যাতে ব্যাপারটা এভাবে সাজানো যায় যে, তিনি ধর্মবিরোধিতা করেছেন বলেই তাকে হত্যা করা হলো।

ইমরান যে তিনজনের কথা বলেছেন, তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। অভিযোগও ভয়ংকর। কিন্তু ইমরান জানেন, এসব অভিযোগ পাত্তা দেওয়া হবে না এবং তার কথা মতো এরা পদত্যাগও করবেন না।রাজনৈতিক মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে একইভাবে খুন হতে হয়েছিল, আরও অনেক হত্যাকাণ্ড নিয়মিত বিরতিতে হচ্ছে।

সামরিক বাহিনী ও মৌলবাদীদের চাপে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা দেশ ছাড়ছেন। কোনোটিরই বিচার হয়নি, পাকিস্তানে বিচার হয় না। তাই ঘটনার বিচার তো দূরের কথা, তদন্তও হবে ভিন্ন পদ্ধতিতে যাতে পিটিআই ও ইমরানকেই দায়ী করা যায়। এটুকু বোঝা যাচ্ছে সরকার, রাষ্ট্র ও সেনাবাহিনীর সাথে পিটিআই-এর সম্পর্কের আরও অবনতি ঘটল।

ইমরান খানকে এই বছরের এপ্রিলে যখন ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছিল, তখনো তিনি বলেছিলেন আমেরিকার চাপে সেনাবাহিনী তার ক্ষমতা কেড়ে নিয়েছে। এরপর থেকে আন্দোলনে আছেন ইমরান এবং তার ডাকে লাখ লাখ মানুষ রাজপথে নামছে বারবার।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ক্ষমতা থেকে ইমরানের বহিষ্কার, তার ওপর গুলি এবং সেনাবাহিনীর দিকে তার অভিযোগের ইঙ্গিত সবই প্রমাণ করে বরাবরের মতোই পাকিস্তানের শাসন ব্যবস্থা অতিরিক্ত সেনা-প্রাধান্যে বিপন্ন, গণতন্ত্রের উপর সামরিক প্রভাবে কাতর।পাকিস্তানে সংসদ আছে, কিন্তু শাসক ও বিরোধীর মধ্যে কোনো সংলাপ হয় না। পাকিস্তানের গণমাধ্যম ও সমাজ বিশ্লেষকরাই বলেন, দেশটিতে কোনো রাজনীতি নেই...

এই বাস্তবতা পাকিস্তানের জন্মমুহূর্ত সেই ১৯৪৭ থেকেই এবং আজও তার কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তানে সংসদ আছে, কিন্তু শাসক ও বিরোধীর মধ্যে কোনো সংলাপ হয় না। পাকিস্তানের গণমাধ্যম ও সমাজ বিশ্লেষকরাই বলেন, দেশটিতে কোনো রাজনীতি নেই, তবে রাজনৈতিক দল আছে যারা ঘৃণার চাষ করে এবং একে অন্যের অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে আর সেনাবাহিনীর পক্ষ নেয়।

পাকিস্তান সেনাবাহিনীর দাপটে একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল ও মেরুদণ্ডহীন হয়েছে। মৌলবাদী ও জঙ্গি সংগঠনগুলো শক্তিশালী হয়েছে। এর ফল কী, পাকিস্তানের মানুষ সেটা দেখেই চলেছে।

 পাকিস্তানে জাতীয় নির্বাচন হয়, তবে এর মাধ্যমে সংকট কাটে না। গণতন্ত্রের গোড়ার বৈকল্য পাকিস্তানের সেনাবাহিনী এবং তাকে যদি রাজনীতি থেকে না সারানো যায়, তাহলে সব নির্বাচনই অসার।ইমরান একজন স্বনামধন্য ক্রিকেট তারকা যার হাত ধরে পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। তার ওপর আক্রমণ তাই স্বাভাবিকভাবেই শুধু পাকিস্তান নয়, বিশ্বকেও নাড়া দিয়েছে।

এপ্রিলে ক্ষমতাচ্যুত হয়েও জুলাই মাসে পাঞ্জাব প্রদেশের আইনসভার ২০টি আসনের উপনির্বাচনে ১৫টিতেই জয় পেয়েছে ইমরানের দল পিটিআই। এরপর থেকেই পাকিস্তানে একটা আওয়াজ উঠছিল যে, ইমরান ক্ষমতায় ফিরবেন। কিন্তু পাকিস্তানে শুধু জনপ্রিয়তা থাকলেই চলে না, ক্ষমতার পথটা সেখানে বরাবরই খুব পিচ্ছিল যেখানে পথ চলতে হয় বন্দুকধারীদের হাত ধরে। 

প্রধানমন্ত্রিত্ব হারানোর সময় ইমরান জানিয়েছিলেন, বিদেশি ষড়যন্ত্রের কাছে মাথা নোয়াবেন না। লড়াই চালিয়ে যাবেন শেষ পর্যন্ত। শুধু মুখের কথা নয়, ক্ষমতা হারানোর পর আন্দোলনের ময়দানে নেমে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বুঝিয়ে দিয়েছিলেন, রাজনীতির ম্যাচ জিততে লড়াই চলবে তার।

পাকিস্তানের রাজনীতির ধাঁচও অনেকটাই বদলে গিয়েছে কয়েক বছরে। পাকিস্তান পিপলস পার্টির মতো পরিবার-নির্ভর পুরোনো দলের প্রভাব পাকিস্তান মুসলিম লীগে ক্রমশ কমছে। রাজনৈতিক আনুগত্যের উত্তরাধিকার নয় বা সেনাবাহিনীর পক্ষ নেওয়া নয়, পাকিস্তানের নতুন প্রজন্মের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে তাদের সমস্যা সমাধানের অঙ্গীকার

কিছুদিন আগেই পাকিস্তানকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। প্রশ্ন হলো, সেনাবাহিনী পরিচালিত এই বিপজ্জনক রাষ্ট্র কী নতুন প্রজন্মের আওয়াজ শুনবে?

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের ওপর ইরানে সামরিক হামলার জন্য চাপ প্রয়োগ করেছিলেন। তবে অধিকাংশ মার্কিন প্রেসিডেন্ট এই প্রস্তাবে সম্মতি দেননি। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে কেরি বলেন, তিনি নিজে এমন বেশ কয়েকটি বৈঠকে উপস্থিত ছিলেন, যেখানে নেতানিয়াহু সরাসরি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর আহ্বান জানান। বিষয়টি দীর্ঘ সময় ধরে আলোচনার টেবিলে ছিল

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

মার্কিন ও ইসরায়েলি বাহিনীর টানা কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের সর্বশেষ মূল্যায়নে উঠে এসেছে, তেহরানের হাতে এখনো বিপুল পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অক্ষত রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান তাদের গুরুত্বপূর্ণ সমরাস্ত্র পাহাড়ের নিচে নির্মিত অত্যন্ত সুরক্ষিত ও গোপন বাঙ্কারে সংরক্ষণ করে রেখেছে। ফলে প্রচলিত বিমান হামলায় এসব

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

যুক্তরাষ্ট্র কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে তেহরান। শনিবার এক ইরানি কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। ওই কর্মকর্তা বলেন, আলোচনার আগে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে তারা ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন সম্ভাব্য আলোচনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও জানান, জব্দ সম্পদ ছাড়ের বিষয়টি

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে এই সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ একটি বিমানে করে মার্কিন প্রতিনিধিরা ইসলামাবাদে অবতরণ করেন। তাদের এই সফরের মূল লক্ষ্য ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া। কূটনৈতিক সূত্রগুলো জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর দুই পক্ষ ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে পূর্বনির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম Wall Street Journal এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, টোলের অর্থ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে প্রদান করতে