
প্রকাশ: ১৮ জুলাই ২০২২, ১৬:৪২

দক্ষিণ আফ্রিকার দুটি প্রদেশে শনিবার রাতে পৃথক বন্দুক হামলার ঘটনায় ৯ জন নিহত হয়েছে। হামলার সন্দেহভাজনদের সন্ধানে দেশটির পুলিশ অভিযান চালাচ্ছে।আইন প্রয়োগকারী সংস্থার বরাত দিয়ে রোববার (১৭ জুলাই) এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।জোহানেসবার্গের দক্ষিণাঞ্চলীয় শহরতলি থেম্বেলিহলে একটি বসতিতে চারজন গুলিবিদ্ধ এবং আরও দুজন আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন পুরুষ রাস্তার কোণে খেলছিল, তখন অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলি চালায়।রোববার পুলিশ জানায়, শনিবার ঘটনাস্থলেই চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং বন্দুকের গুলিতে আহত দুজনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আঞ্চলিক পুলিশ কমিশনার ইলিয়াস মাওলা এ ঘটনাকে 'ভয়াবহ' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভুক্তভোগীরা সেসময় বসেছিল। কোনো কারণ ছাড়াই তাদের ওপর হামলা করা হয়েছে।থেম্বেলিহেলে পৃথক ঘটনায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মোবাইল ফোন ও সাইকেলসহ তার জিনিসপত্র ছিনতাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, গুলি চালানোর উদ্দেশ্য এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।এদিকে ওয়েস্টার্ন কেপ প্রদেশে, খায়েলিতশা শহরে শনিবার রাতে তিনজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।কর্নেল আন্দ্রে ট্রাউট বলেন, চতুর্থ হত্যাকাণ্ডটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কর্মকর্তারা জানান, শুক্রবার জোহানেসবার্গের আলেকজান্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে ছয়জনকে এলোপাথাড়ি গুলি ও ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।আলেকজান্দ্রায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজনরা একই দলের সদস্য ছিল কি না এবং তারা সব হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।প্রায় ৬ কোটি জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর প্রায় ২০ হাজার মানুষ খুন হয়।