মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বারান্দায় ঠাঁই হল না মেগান-হ্যারির !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুন ২০২২, ২:৩০

শেয়ার করুনঃ
বারান্দায় ঠাঁই হল না মেগান-হ্যারির !

কাল সন্ধেবেলা হঠাৎ শোনা গিয়েছিল, বৃহস্পতিবার যখন বাকিংহামের বারান্দায় এসে দাঁড়াবেন রানি দ্বিতীয় এলিজ়াবেথ, তখন সেখানে উপস্থিত থাকবেন রানির ছোট নাতি হ্যারি ও তাঁর স্ত্রী মেগানও। জল্পনা ছড়িয়েছিল, রানির শাসনকালের ৭০ বছর পূর্তি-উদ্‌যাপনে এ বার কি বরফ গলবে ঠাকুরমা-নাতির সম্পর্কে? কিন্তু বাস্তবে তা হল কই!

আজ সকাল থেকে শুরু হয়েছে রানির প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান। আজ প্রথম দিনের অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইপাস্ট। যা দেখতে রানির সঙ্গে বাকিংহামের বারান্দায় এসে দাঁড়িয়েছিলেন তাঁর ছেলে যুবরাজ চার্লস, তাঁর বর্তমান স্ত্রী ক্যামিলা, চার্লসের বড় ছেলে উইলিয়াম, তাঁর স্ত্রী ক্যাথরিন ও তাঁদের তিন সন্তান। কিন্তু গুঞ্জন থাকলেও আজ বারান্দায় দেখা গেল না চার্লসের ছোট ছেলে হ্যারি, তাঁর স্ত্রী মেগান বা তাঁদের ছেলেমেয়েকে। আগে থেকেই শোনা যাচ্ছিল, রাজপরিবারের থেকে অনেকটাই দূরে চলে যাওয়া হ্যারি-মেগানের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা দেখাতে চান না রানি। দেখা গেল, উদ্‌যাপনের বিশেষ মুহূর্তে ছোট নাতি ও নাতবৌয়ের সঙ্গে দূরত্ব ঘোচলেন না রানি দ্বিতীয় এলিজ়াবেথ।

আরও

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

গত কয়েক বছর ধরে রানির সরকারি বাসভবন উইনসর প্রাসাদ। কিন্তু প্ল্যাটিনাম জুবিলির উদ্‌যাপন উপলক্ষে রানি এখন বাকিংহাম প্রাসাদে। আজ রানিকে এবং রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাইপাস্ট দেখার জন্য সকাল থেকেই বাকিংহামের সামনে বিপুল ভিড় জমেছিল। অনেকেরই হাতে জাতীয় পতাকা। রানি বারান্দায় এসে দাঁড়াতেই সমবেত জনতা হর্ষধ্বনি করে ওঠে। নীল কোট, রংমেলানো নীল টুপি এবং মুক্তোর মালায় উজ্জ্বল রানিকে দেখে আজ বোঝাই যাচ্ছিল না, নানা শারীরিক সমস্যায় কাবু ৯৬ বছর বয়সি এলিজ়াবেথ। তবে হাতে একটি লাঠি ছিল তাঁর। বেশ কিছু ক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রয়্যাল এয়ার ফোর্সের ‘রেড অ্যারো’ বাহিনীর নানা প্রদর্শনী দেখেন তিনি। কথা বলেন নাতি উইলিয়ামের সব থেকে ছোট ছেলে লুইয়ের সঙ্গেও। মেগান-হ্যারি কাছেই প্রাসাদের একটি জানলা থেকে বায়ু সেনার মহড়া দেখেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মেগান-হ্যারি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে, ছোট ছেলে করোনা আক্রান্ত হওয়ায় আগামিকাল সেন্ট পলস ক্যাথিড্রালের অনুষ্ঠানে রানি থাকতে পারবেন না। এমনকি থ্যাঙ্কস গিভিং অনুষ্ঠানেও থাকবেন না রানি।

আরও

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগামী শনিবার মেগান-হ্যারির মেয়ে লিলিবেটের প্রথম জন্মদিন। রানির অনুমতি না-নিয়েই তাঁর নামে মেয়ের নাম রাখার জন্য প্রথমেই বিতর্কে জড়িয়েছিলেন হ্যারিরা (রানিকে লিলিবেট নামে ডাকতেন তাঁর ঠাকুর্দা সম্রাট পঞ্চম জর্জ)। এ বার প্রপৌত্রীর প্রথম জন্মদিনে হ্যারি-মেগানের সঙ্গে রানি সময় কাটান কি না, সেই প্রশ্নই এখন ঘুরছে সকলের মুখে।

জনপ্রিয় সংবাদ

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ছয় হাজার ছাড়াল, পরিস্থিতি ভয়াবহ

গত জুনে ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ সোমবার (৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ৬১ হাজার মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জর্জ রদ্রিগেজ টেলিগ্রাম বার্তায় হতাহতদের সর্বশেষ তথ্য প্রকাশ করেন। তবে এই ঘোষণার পরই অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল আবার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে গেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। আগের লেনদেনে বড় ধরনের পতনের পর নতুন করে ক্রেতাদের আগ্রহ বাড়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৬২ সেন্ট বা দশমিক ৭ শতাংশ

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

ইরানের পরিকাঠামোয় নির্ধারিত সামরিক হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৮ ডলার বা ৪ দশমিক ৬৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৮৫ ডলারে নেমে

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু করছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থানীয় সময় সোমবার বিকেল থেকে এই আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য ব্যাপক হামলার সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণার পর এ তথ্য সামনে এসেছে। সোমবার (৩ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ইরান

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

সুদানে গ্রামীণ আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আফ্রিকার দেশ সুদানের উত্তর দারফুর অঞ্চলের গারা আল-জাওয়াইয়া গ্রামের একটি ঐতিহ্যবাহী গ্রামীণ আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। হামলায় আরও কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুরে গ্রামটির একটি গাছতলায় বসা প্রথাগত আদালতে স্থানীয় বিরোধ নিষ্পত্তির কার্যক্রম চলছিল। সে সময় আদালত প্রাঙ্গণে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ঠিক তখনই সেখানে ড্রোন হামলা চালানো হয়

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ