
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেটকার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জেলা পুলিশের মিডিয়া বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
