
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১১:৪৪

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি আজ মঙ্গলবার প্রথম বৈঠকে বসছে। বৈঠকে কমিটির কর্মকৌশল, কর্মপরিকল্পনা, কার্যপদ্ধতি এবং ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের কথা রয়েছে। তবে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান-সংক্রান্ত ৪৮টি মৌলিক সংস্কার প্রস্তাব কীভাবে বিবেচনা করা হবে, কমিটি কত দিনের মধ্যে প্রতিবেদন দেবে কিংবা কী প্রক্রিয়ায় কাজ এগোবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
