শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬২১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লংমার্চ ২৫ মে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২২, ৩:৭

শেয়ার করুনঃ
ইসলামাবাদ অভিমুখে ইমরান খানের লংমার্চ ২৫ মে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিয়ো নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বহুল প্রতীক্ষিত এই লংমার্চ হবে ২৫ মে স্থানীয় সময় বেলা তিনটায়। শ্রীনগর হাইওয়েতে এদিন দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবেন ইমরান।

আরও

যেকোনো মুহূর্তে ইরানে বড় হামলা, প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

যেকোনো মুহূর্তে ইরানে বড় হামলা, প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সোমবার পেশোয়ারে পিটিআইয়ের মূল কমিটির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইমরান। এসময় শাহ মাহমুদ কুরেশি, মাহমুদ খানসহ দলের অন্য নেতারা এ সময় সাবেক পাক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন।

সংবাদ সম্মেলনের পর টুইট করে ইমরান খান তার অনুসারীদের বলেন, লংমার্চে তিনি ‘পুরো জাতিকে ইসলামাবাদে দেখতে চান।’ তিনি নিজেই পেশোয়ার থেকে শুরু হওয়া লংমার্চের নেতৃত্ব দেবেন।

আরও

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
লংমার্চ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সংবাদ সম্মেলনে ইমরান নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সংসদ বিলুপ্তিরও আহ্বান জানান। দেশের সেনাবাহিনীকেও নিরপেক্ষ থাকার প্রতিজ্ঞায় অটল থাকার বার্তা দেন ইমরান।

সব শ্রেণি–পেশার মানুষ লংমার্চে যোগ দেবেন, লংমার্চের দিন যতক্ষণ প্রয়োজন হবে, তিনি ইসলামাবাদে থাকবেন বলেও জানান ইমরান।

তিনি বলেন, আমরা জীবন দেব কিন্তু এই চোর তথা বিদেশি তল্পিবাহকদের দেশ শাসন করতে দেব না। এছাড়া নিজের দল পিটিআইকে সব সময় শান্তিপ্রিয় দল বলে অভিহিত করেন তিনি।

ইমরান বলেন, এটা রাজনীতি নয়, জিহাদ। যদি তারা (সরকার) লংমার্চ ঠেকানোর চেষ্টা করে, সেটা হবে বেআইনি। সেটা হলে আমরা পদক্ষেপ নেব।

সর্বশেষ সংবাদ

বার্থ ট্যুরিজম নিষিদ্ধ, বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বার্থ ট্যুরিজম নিষিদ্ধ, বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

রাজস্ব আয় বাড়লেও বাড়েনি পাঁচবিবি রেলস্টেশনের যাত্রীসেবার মান

রাজস্ব আয় বাড়লেও বাড়েনি পাঁচবিবি রেলস্টেশনের যাত্রীসেবার মান

৬ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট, কাটেনি শেষ মুহূর্তের জটিলতা

৬ সেপ্টেম্বর পে স্কেলের গেজেট, কাটেনি শেষ মুহূর্তের জটিলতা

কালো ধোঁয়া দেখলেই ব্যবস্থা, জুলাইয়ে ৯১৫ মামলা ডিএমপির

কালো ধোঁয়া দেখলেই ব্যবস্থা, জুলাইয়ে ৯১৫ মামলা ডিএমপির

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এ সম্পর্কিত আরও পড়ুন

ট্রাম্প-হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, সরব ডেমোক্র্যাট

ট্রাম্প-হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, সরব ডেমোক্র্যাট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। বিদেশে মার্কিন অস্ত্রের ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের তীব্র সমালোচনা করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রামিরেজ মার্কিন সামরিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, একটি নবদম্পতির জীবনের নতুন সূচনার উদযাপনের দিন ভয়াবহ

জেন জির পর এবার ভারতের রাজপথে জেন আলফা শিক্ষার্থীরা

জেন জির পর এবার ভারতের রাজপথে জেন আলফা শিক্ষার্থীরা

জেনারেশন জির বিক্ষোভের পর এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাজপথে নেমেছে জেন আলফা বা স্কুল শিক্ষার্থীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের সমূহি ভাটপুরওয়া প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ করেছে। জরাজীর্ণ স্কুল ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ ও

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

চিকেনস নেকে চার লেন, বরাদ্দ ২ হাজার ৭৭ কোটি রুপি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর ও নেপাল সীমান্তসংলগ্ন মহাসড়ক চার লেনে উন্নীত করতে ২ হাজার ৭৭ কোটি রুপি অনুমোদন করেছে ভারত সরকার। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ির ঘোষণার বরাতে এ তথ্য জানা গেছে। দার্জিলিং জেলার ৩১ দশমিক ০২ কিলোমিটার দীর্ঘ বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া সড়কাংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় তিনটি বড় সেতু, একটি ফ্লাইওভার বা রেলওভার ব্রিজ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

ইরানের সঙ্গে বিদ্যমান সম্পর্ক থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান করেছে রাশিয়া। ওয়াশিংটনের চাপ কিংবা নিষেধাজ্ঞার হুমকির কারণে তেহরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও অংশীদারিত্বমূলক সম্পর্ক পরিবর্তন করবে না বলে স্পষ্ট জানিয়েছে মস্কো। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অবস্থান তুলে ধরেন। মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাশিয়া নিজের অংশীদার ও বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক বজায়

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মার্কিন দাবিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে জলপথটির দক্ষিণ অংশে আরও নৌ মাইন স্থাপনের তথ্য জানিয়েছে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। সংস্থাটির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি যুক্তরাষ্ট্রের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জোলফাগারি বলেন, গত রাতের অভিযানে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের অবৈধ রুটগুলোতে আরও নৌ