রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

আজ আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৩

শেয়ার করুনঃ
আজ আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

চলমান সংঘাত নিয়ে আজ আলোচনায় বসছে রাশিয়া ও ইউক্রেন। সোমবার স্থানীয় সময় সকালে এ বৈঠকে বসবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। তবে কোন পর্যায়ে আলোচনা হবে, সে বিষয় কিছু জানা যায়নি। রুশ বার্তা সংস্থা তাস-এর বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে ইউক্রেন-বেলারুস সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে কিছু সময়ের মধ্যেই একটি বৈঠক শুরু হবে।

আরও

সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের পরিবারসহ সরানোর নির্দেশ

সৌদি আরব থেকে মার্কিন কূটনীতিকদের পরিবারসহ সরানোর নির্দেশ

যেখানে আলোচনা হবে রাশিয়ানরা সেখানে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ান প্রতিনিধি দলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি।রোববার (২৭ ফেব্রুয়ারি) এ কথা জানান তিনি।আলোচনাটি ইউক্রেন-বেলারুশিয়ান সীমান্তের গোমেল অঞ্চলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা বেল্টা।

এর আগে ইউক্রেনের সরকার জানায়, তারা বেলারুস সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে।প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তিনি সীমান্ত এলাকায় প্রিয়াপাত নদীর কাছে রাশিয়ানদের সঙ্গে কোনো শর্ত ছাড়াই দেখা করতে রাজী হয়েছেন।

আরও

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ, ব্রেন্ট তেল ১১০ ডলার ছাড়াল

মধ্যপ্রাচ্যে সংঘাতের আঁচ, ব্রেন্ট তেল ১১০ ডলার ছাড়াল

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

কোনো পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে রাজি রয়েছে ইউক্রেন। বেলারুশ-ইউক্রেন সীমান্তে স্থানীয় সময় সোমবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভজেনি ইয়েনিন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

লুকাশেঙ্কো জেলেনস্কিকে কথা দিয়েছেন—ইউক্রেনের প্রতিনিধিদলের সেখানে যাওয়া, কথা বলা, এবং ফিরে না আসা পর্যন্ত রুশ যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্রের কোনো ব্যবহার হবে না।এদিকে রাশিয়ার হামলায় গত চারদিনে ইউক্রেনের ৩৫২ বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।রোববার (২৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, রুশ হামলায় এখন পর্যন্ত ১৪ শিশু মারা গেছে। এ ছাড়া ১১৬ শিশুসহ এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন।ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়া দাবি করেছেন, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে রাশিয়ার ২৭টি বিমান ও ২৬টি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের পঞ্চম দিনেও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও খারকিভসহ আশপাশের এলাকায় লড়াই চলছে।

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

গরিবের পাঙাশ-তেলাপিয়াও এখন আড়াইশ টাকার বাজারে

গরিবের পাঙাশ-তেলাপিয়াও এখন আড়াইশ টাকার বাজারে

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

ঢাকার সড়ক-ফুটপাত দখল করলেই মামলা, জব্দ হবে মালামাল: ডিএসসিসি প্রশাসক

এ সম্পর্কিত আরও পড়ুন

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আজ রাতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থানীয় সময় রোববারই ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে বড় ধরনের চুক্তিতে রাজি হলে সামরিক পদক্ষেপ এড়ানোর সুযোগ রয়েছে। গত কয়েক দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যেই শনিবার (২৪ অক্টোবর)

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

আল-আকসার খতিবকে আটক করল ইসরায়েলি বাহিনী

পবিত্র আল-আকসা মসজিদে জুমার খুতবা ও নামাজ আদায়ের পর খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জেরুজালেমের ঐতিহাসিক মসজিদ প্রাঙ্গণ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জেরুজালেম গভর্নরেটের গণমাধ্যম শাখার বরাতে এ খবর প্রকাশ করেছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। প্রতিবেদনে বলা হয়েছে, জুমার নামাজ শেষ হওয়ার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ খালেদ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ দিবস, প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ

বিশ্বজুড়ে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে আজ ২৪ অক্টোবর পালিত হচ্ছে জাতিসংঘ দিবস। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি। এ বছর জাতিসংঘ প্রতিষ্ঠার ৮১ বছর পূর্ণ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ প্রতিরোধের লক্ষ্য নিয়ে জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৪৫ সালের

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাক ছাড়ল শেষ মার্কিন সেনা, অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর সময়সীমা

ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তেল উৎপাদন বাড়ানো ও আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটি আনুষ্ঠানিকভাবে জানায়, ইরাকের অভ্যন্তরে পরামর্শক ভূমিকাসহ আর কোনো মার্কিন সেনা অবস্থান করছে না। ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি বলেন,

চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলা, জানালেন টম বারাক

চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলা, জানালেন টম বারাক

ওয়াশিংটন ও ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মধ্যে চলতি সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালাতে পারে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত টম বারাক। শুক্রবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এই কূটনীতিক সম্ভাব্য হামলার বিষয়ে কথা বলেন। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়াবিষয়ক প্রধান কর্মকর্তা টম বারাক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে