শনিবার, ৯ মে, ২০২৬২৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বিশ্বে আরও সাড়ে ৫ হাজার মৃত্যু, শনাক্ত কমলো লক্ষাধিক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ১৬:১৩

শেয়ার করুনঃ
বিশ্বে আরও সাড়ে ৫ হাজার মৃত্যু, শনাক্ত কমলো লক্ষাধিক

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখ্যযোগ্য পরিমাণে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে ৫ লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, পোল্যান্ড, তুরস্ক, ব্রাজিল ও মেক্সিকো। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ৭৪ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১ লাখ ৬৩ হাজার।

আরও

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে আবারো বাড়ছে তেলের দাম

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে আবারো বাড়ছে তেলের দাম

রোববার (২১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬৩০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫১ লাখ ৬৩ হাজার ৩৮ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১ লাখ ১৪ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ৪৩১ জনে।

আরও

হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, মার্কিন-ইরান সংঘাত তীব্র

হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, মার্কিন-ইরান সংঘাত তীব্র

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ১৫৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৪১ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯৯ হাজার ৫৫৩ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১২০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৯৪ হাজার ১৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জনের।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন সংক্রমণ ও প্রাণহানি অনেকটা কমে এসেছে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ৪০৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার ২২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৯৩ হাজার ৫৩৯ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫০ জন এবং মারা গেছেন ৬৬৪ জন। এছাড়া একই সময়ের মধ্যে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৯৪১ জন এবং মারা গেছেন ১৫০ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৪ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৩৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ১২ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৬২৫ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৬৮৯ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৫ হাজার ৩৪৯ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১১৮ জন, তুরস্কে ২০১ জন, পোল্যান্ডে ৩৮২ জন এবং ফিলিপাইনে ২০৫ জন মারা গেছেন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ২১৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯২ হাজার ১৪৫ জনের।উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সর্বশেষ সংবাদ

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

রাজধানীতে নিরাপত্তায় ১১ হাজার ক্যামেরা বসছে !

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও দেশে পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল

পরিবর্তনের জন্য যুদ্ধ-লড়াই করলেও দেশে পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় হিলিতে দোয়া মাহফিল

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

শ্রীমঙ্গলে মাদক বিক্রির ৫ লাখ টাকাসহ ২ কারবারি গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য- এমপি আনোয়ারুল ইসলাম

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

শ্রীমঙ্গলে নারীর গলায় দা ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই!

এ সম্পর্কিত আরও পড়ুন

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

বাড়ছে রাজনৈতিক জল্পনা, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে নতুন রাজ্য সরকার গঠন ও মন্ত্রিসভার কাঠামো চূড়ান্ত করতে কলকাতায় শুরু হয়েছে জোরালো রাজনৈতিক তৎপরতা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার (৮ মে) সকালে কলকাতায় পৌঁছেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা অমিত শাহ। দুপুরে কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নির্বাচনে জয়ী প্রার্থী এবং হবু বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দলীয় সূত্র জানিয়েছে,

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে আবারো বাড়ছে তেলের দাম

হরমুজ উত্তেজনায় বিশ্ববাজারে আবারো বাড়ছে তেলের দাম

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৮ মে) এক আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির আশপাশে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করল বাণিজ্য আদালত

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা করল বাণিজ্য আদালত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump প্রশাসনের আরোপ করা ১০ শতাংশ বৈশ্বিক শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির একটি বাণিজ্য আদালত। বৃহস্পতিবার (৭ মে) যুক্তরাষ্ট্রের কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড এই রায় ঘোষণা করে। বিষয়টি প্রকাশ করেছে The New York Times । রায়ে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ ও অঞ্চলের ওপর যে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছিল, তা আইনগতভাবে বৈধ

ইরানের যৌথ সামরিক অভিযানে পিছু হটল মার্কিন ডেস্ট্রয়ার!

ইরানের যৌথ সামরিক অভিযানে পিছু হটল মার্কিন ডেস্ট্রয়ার!

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় পরিচালিত এক যৌথ সামরিক অভিযানে মার্কিন নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা এবং সতর্কবার্তা অমান্য করে মার্কিন যুদ্ধজাহাজের

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বা চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ব্রেট বায়ার এক লাইভ অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ হয়েছে এবং সেখানে ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। ব্রেট বায়ারের ভাষ্যমতে,