সোমবার, ২৭ জুলাই, ২০২৬১৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

বন্দুক নিয়ে সেলফি, উড়ে গেলো মাথা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ১:৪১

শেয়ার করুনঃ
বন্দুক নিয়ে সেলফি, উড়ে গেলো মাথা !

গুলিভর্তি বন্দুক থুতনির সঙ্গে লাগিয়ে সেলফি তুলতে গিয়ে মাথা উড়ে গেছে এক নারীর। ভারতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরও

পরীক্ষা সংস্কারে কঠোর আইন ও টাস্কফোর্স ঘোষণা মোদির

পরীক্ষা সংস্কারে কঠোর আইন ও টাস্কফোর্স ঘোষণা মোদির

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ জুলাই) ২৬ বছর বয়সী রাধিকা গুপ্তা শখের বশে বন্দুকের নল থুতনিতে লাগিয়ে ছবি তোলার চেষ্টা করছিলেন। এমন সময় তার এক হাত ছিল বন্দুকের ট্রিগারে অন্য হাত ছিল মোবাইলে। 

আরও

শিক্ষামন্ত্রীর পদত্যাগেই অনড় সিজেপি, আলোচনায় অনিশ্চয়তা

শিক্ষামন্ত্রীর পদত্যাগেই অনড় সিজেপি, আলোচনায় অনিশ্চয়তা

তখন ভুল করে বন্দুকের ট্রিগারে চাপ পড়ে যায়। এতে গুলি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকসেলফি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এবিষয়ে রাধিকা গুপ্তার শ্বশুর রাজেশ গুপ্তা জানান, পঞ্চায়েত নির্বাচনের জন্য থানায় জমা রাখা হয়েছিল তাদের ১২-বোর একনলা বন্ধুকটি। বৃহস্পতিবার আমার ছেলে বন্ধুকটি বাড়িতে নিয়ে আসে। 

এরপর বিকেল ৪টার দিকে আমরা গুলির প্রচণ্ড শব্দ শুনতে পাই। দৌড়ে উপরে যাই। দেখি রাধিকা রক্তে ভাসছে। গুরুতর আহত। বন্দুক হাতে নিয়ে সে মেঝেতে পড়ে আছে। 

সামনে তার মোবাইল দেখতে পাই যা সেলফি তোলার জন্য রাখা ছিল। আমরা দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাই কিন্তু তাকে বাঁচাতে পারিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পুলিশ কর্মকর্তা জানান, নিহতের ফোন থেকে একটি ছবি সংগ্রহ করা হয়েছে যা তার মৃত্যুর সম্ভবত কয়েক সেকেন্ড আগে তোলা হয়েছিল। আমরা বন্দুক ও মোবাইল ফোনটি জব্দ করেছি। 

ইতোমধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য এগুলো পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামী আকাশকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাধিকার স্বামী আকাশ জানান, তার স্ত্রী বন্দুক দেখার পর থেকেই ব্যাপক উৎসাহ দেখাচ্ছিল। সে বন্দুক পাশে রেখে বেশ কয়েকটি ছবিও তুলেছিল। 

আরও ছবি তোলার জন্য উদগ্রীব ছিল। কিন্তু সেলফি তোলার একপর্যায়ে অসতর্কতায় ট্রিগারে আঙ্গুলের চাপ পড়ে গুলি বেরিয়ে যায়।

অন্যদিকে, পরিবারের দাবি তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। রাধিকার বাবা থানায় অভিযোগ দায়েরে বলেছেন, যৌতুকের জন্য স্বামীর বাড়ির লোকজনই রাধিকাকে খুন করেছে।

সর্বশেষ সংবাদ

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

এআই যুগে বদলে যাচ্ছে প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

গোয়ালন্দে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা

গোপালপুরে জলাবদ্ধতায় অনাবাদি শত শত বিঘা কৃষিজমি, দিশেহারা কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় অনাবাদি শত শত বিঘা কৃষিজমি, দিশেহারা কৃষক

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

মহিপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করায় এলাকাবাসীর মানববন্ধন

মহিপুরে হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করায় এলাকাবাসীর মানববন্ধন

জনপ্রিয় সংবাদ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

এ সম্পর্কিত আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমতেই তেলের বাজারে স্বস্তির বার্তা

যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা কমতেই তেলের বাজারে স্বস্তির বার্তা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সপ্তাহান্তে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছে। টানা তিন সপ্তাহ মূল্যবৃদ্ধির পর বাজারে এই বড় সংশোধন দেখা গেল। বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৮৯ ডলার বা ৫ দশমিক

শান্তি আলোচনা থেমে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে ইউক্রেনে

শান্তি আলোচনা থেমে যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ছে ইউক্রেনে

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নতুন করে ভয়াবহ রূপ নিয়েছে। পারস্পরিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় এক শিশুসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মস্কোর দাবি, তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইউক্রেনের হামলায় চারজন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন ব্যবহার করে

পরীক্ষা সংস্কারে কঠোর আইন ও টাস্কফোর্স ঘোষণা মোদির

পরীক্ষা সংস্কারে কঠোর আইন ও টাস্কফোর্স ঘোষণা মোদির

ভারতের জাতীয় পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও আধুনিক করতে উচ্চপর্যায়ের একটি টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় সরকার। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতের জাতীয় পরীক্ষাগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ ঘোষণা আসে ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন আন্দোলন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরদিন।

হামলা থামালে পাল্টা আঘাত বন্ধ রাখবে ইরানও জানাল তেহরান

হামলা থামালে পাল্টা আঘাত বন্ধ রাখবে ইরানও জানাল তেহরান

যুক্তরাষ্ট্র সামরিক হামলা স্থগিত রাখলে ইরানও পাল্টা সামরিক আঘাত বন্ধ রাখবে বলে জানিয়েছে তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক লক্ষ্যবস্তুর সংখ্যা কমে যাওয়া এবং গোলাবারুদের সম্ভাব্য ঘাটতির প্রেক্ষাপটে বিমান হামলা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর ইরানের পক্ষ থেকে এই বার্তা আসে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টানা ১৩ রাতের তীব্র বিমান হামলার পর শুক্রবার (২৪ জুলাই) রাতে পেন্টাগন

বিরল ইবোলা ভাইরাসে কঙ্গোজুড়ে বাড়ছে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

বিরল ইবোলা ভাইরাসে কঙ্গোজুড়ে বাড়ছে মৃত্যু, আন্তর্জাতিক উদ্বেগ

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কঙ্গো সরকারের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৭৫ জনে পৌঁছেছে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন। শনিবার প্রকাশিত সরকারি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, বর্তমান প্রাদুর্ভাব আফ্রিকা মহাদেশের ইতিহাসে