রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ইসরাইল সফর করেছেন একাধিক বাংলাদেশি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:৪৯

শেয়ার করুনঃ
ইসরাইল সফর করেছেন একাধিক বাংলাদেশি

গোপনে ইসরাইল সফর করেছেন একাধিক বাংলাদেশি। এদের মধ্যে রয়েছেন চিকিৎসক, ব্যবসায়ী, চলচ্চিত্র তারকা, ব্লগারসহ নানা পেশার মানুষ। তবে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করলেও তাদের ভ্রমণের কোনো তথ্য পাসপোর্টে উল্লেখ নেই। বাংলাদেশ থেকে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তারা রুট হিসেবে তৃতীয় দেশ ব্যবহার করেছেন।

পরিচয় গোপন রেখে ইসরাইল ভ্রমণের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন কেউ কেউ। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরাইল সফরে নিষেধাজ্ঞা রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি ইসরাইলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ।

আরও

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

সম্প্রতি ই-পাসপোর্ট থেকে ইসরাইল সফরের নিষেধাজ্ঞার বাক্যটি তুলে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে মেশিন রিডেবল পাসপোর্টে এ নিষেধাজ্ঞার কথা লেখা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশিদের ইসরাইল ভ্রমণের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান।

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সর্বপ্রথম ইসরাইল ভ্রমণ করেছেন ডা. শাদমান জামান। ২০১৬ সালে তিনি লন্ডন থেকে ইসরাইলে যান। পরবর্তীতে একাধিকবার ইসরাইলে গেছেন। তার ভ্রমণ নিয়ে খবরও প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী দৈনিক জেরুজালেম পোস্ট। ইসরাইল সফরের পর শাদমান নিজেকে ইহুদি ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্থাপনে বর্তমানে তৎপরতা চালাচ্ছেন সাদমান।

আরও

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা
বাংলাদেশইসরাইল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সম্প্রতি বাংলাদেশের পাসপোর্টে সংশোধন আনাকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, ২০২৫ সালের মধ্যে ইসরাইলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থাপন হতে পারে। ডা. শাদমানের পর ইসরাইল ভ্রমণ করেছেন এক বাংলাদেশি ব্লগার। তিনিও ২০১৬ সালে অস্ট্রেলিয়া থেকে হংকং হয়ে ইসরাইলে যান। ওই ব্লগার তার ভ্রমণ কাহিনী ব্লগে লিখেছেন। আবেদনের দুই সপ্তাহের মধ্যে তাকে ভিসা দিয়েছে ইসরাইল। তবে পাসপোর্টে কোনো ভিসা লাগানো হয়নি। দূতাবাস থেকে আলাদা কাগজ দিয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইসরাইলে আগমন বা বহির্গমনের কোনো সিলও পাসপোর্টে দেয়া হয় না। ওই কাগজটাই ট্র্যাভেল ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে হয়েছে। বাংলাদেশি হওয়ায় ইসরাইলে ঢুকতে ইমিগ্রেশন অফিসারের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার ভ্রমণের অভিজ্ঞতা শুনে ওই ব্লগের অনেক ব্যবহারকারী ইসরাইল ভ্রমণের ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক তারকা দম্পতি ইসরাইল সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

তারাও ২০১৬ সালে ব্যবসায়িক কাজে ইসরাইল সফর করেন। ফেসবুকে বেশ কয়েকটি আইডি থেকে তাদের ট্র্যাভেল ডকুমেন্টের ছবি শেয়ার হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই দম্পতি ২০১৬ সালের ১৭ই জুন থেকে ২১শে জুন পর্যন্ত ৪ দিন ইসরাইল সফরে ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বাংলাদেশ ইসরাইল ফ্রেন্ডশিপ সোসাইটি’ নামের একটি ফেসবুক পেইজ থেকে নিয়মিত ইসরাইলের খবরাখবর প্রকাশ করা হচ্ছে।

পেইজটি থেকে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও উৎসবে ইসরাইলের পক্ষ থেকে শুভেচ্ছা প্রকাশ করা হয়। এ ছাড়া পেইজটি থেকে ইসরাইলের নানা বৈজ্ঞানিক আবিষ্কার ও সফলতার খবর প্রচার করা হয়। বাংলাদেশ ইসরাইলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কীভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে পারে সে বিষয়েও পেইজটি থেকে প্রচারণা চলে।

২০১৭ সাল থেকে পেইজটি এ প্রচারণা চালিয়ে আসছে। ফেসবুকে দেয়া তথ্যে দেখা গেছে, অস্ট্রেলিয়া থেকে এ পেইজটি পরিচালনা করা হয়। লক্ষ্য উদ্দেশ্যে বলা হয়েছে- এটি বন্ধুত্ব, শান্তি ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি অনলাইন প্ল্যাটফরম। এর মাধ্যমে ইসরাইল সম্পর্কে সত্য তথ্য তুলে ধরা হয়। ইসরাইলের সঙ্গে অতীতে যেসব বাংলাদেশি নাগরিক ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র।

ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সালে গ্রেপ্তার হন বিএনপি’র যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। গ্রেপ্তারের পর থেকে প্রায় পাঁচ বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন তিনি। এর আগে ২০০৩ সালের নভেম্বরে বাংলাদেশি সাংবাদিক সালেহ চৌধুরীকে ইসরাইলে প্রবেশের চেষ্টার দায়ে ৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। সম্প্রতি আল জাজিরার একটি ডকুমেন্টারিতে হাঙ্গেরির মাধ্যমে ইসরাইলি প্রতিষ্ঠানের প্রযুক্তি বাংলাদেশ ক্রয় করেছে বলে তথ্য পরিবেশন করা হয়। যদিও তা বাংলাদেশ সরকার অস্বীকার করেছে।

সর্বশেষ সংবাদ

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ক্ষমতার পালাবদল নয়, জনগণ চেয়েছিল ব্যাপক রাজনৈতিক পরিবর্তন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

ইউপি ভোটে ফাউল আচরণ নয়, সুষ্ঠু নির্বাচন চায় কমিশন

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কথিত লকডাউন ঘিরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালা, সম্পাদক মুকেশ কর্মকার

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

টেকনাফ বাহারছড়ায় ৩১৭ মালয়েশিয়াগামী উদ্ধার, আটক ৭ দালাল

জনপ্রিয় সংবাদ

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

যে অভিযোগে ডরিনকে গ্রেপ্তার করেছে ডিবি

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প শিগগির দৃশ্যমান

এ সম্পর্কিত আরও পড়ুন

ইসরায়েলে জোট সরকার গঠনে হামাস ইস্যুতে রা’আমের অবস্থান

ইসরায়েলে জোট সরকার গঠনে হামাস ইস্যুতে রা’আমের অবস্থান

ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে মোড় এসেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে জোট সরকারে যোগ দেওয়ার শর্ত পূরণে ইসরায়েলি আরব দল রা’আম হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে। দলটির নেতা মনসুর আব্বাস জানিয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাতে চ্যানেল-১২কে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস বলেন, হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার একটি বিলে তারা সহ-উদ্যোক্তা হয়েছেন। তিনি নিজেও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। তবে টাইমস অব

ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার লক্ষ্যে দেশটির শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। একই সময়ে ইরান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করেছে মার্কিন সামরিক বাহিনী। এসব ঘটনায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়ে উঠেছে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দিলে অবশিষ্ট নেতৃত্ব যুদ্ধ

আট দিনের মধ্যে সরকার গঠনের অঙ্গীকার আইজেনকোটের

আট দিনের মধ্যে সরকার গঠনের অঙ্গীকার আইজেনকোটের

ইসরায়েলের মনোনীত প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট আগামী আট দিনের মধ্যে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন। তবে বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) দুটি জোট চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিয়ে এ প্রতিশ্রুতি দেন আইজেনকোট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, এক সপ্তাহ আগে সরকার গঠনের তিনটি প্রধান পথ চিহ্নিত করেছিলেন। কয়েকটি পথে ইতিবাচক

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত এক লাখ বিদেশির স্থায়ী বসবাসের সুযোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ পরিকল্পনার আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার শঙ্কায় ব্রিটিশ যুদ্ধবিমানে বাড়তি সুরক্ষা

ড্রোন হামলার সম্ভাব্য হুমকি মোকাবিলায় সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান সুরক্ষায় নতুন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে যুক্তরাজ্য। পরিকল্পনা অনুযায়ী, রাতে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) যুদ্ধবিমানগুলো হ্যাঙ্গার ও বিশেষ সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে সরিয়ে রাখা হবে। খোলা জায়গায় থাকা বিমানগুলোর সুরক্ষায় বসানো হবে ড্রোন প্রতিরোধী জাল। বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাজ্যের দ্য টাইমস ও স্কাই নিউজ এ তথ্য জানায়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি প্রতিবেদনগুলোর সত্যতা নিশ্চিত করেনি। মন্ত্রণালয়