সোমবার, ২৫ মে, ২০২৬১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ফেসবুককে দেখে নেওয়ার হুমকি ট্রাম্পের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মে ২০২১, ১১:৩৫

শেয়ার করুনঃ
ফেসবুককে দেখে নেওয়ার হুমকি ট্রাম্পের
সদ্য সাবেক হওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধই থাকছেন- এমন খবরের পর এবার ট্রাম্পও ফেসবুককে তাদের কৃতকর্মের জন্য রাজনৈতিক মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছেন। এনবিসি নিউজের খবরে এমনটিই বলা হয়েছে।


গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলের দাঙ্গার পর তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন থেকেই যুক্তরাষ্ট্রের রক্ষণশীলদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। এরপর সর্বশেষ সিদ্ধান্তে তারা বেশ ক্ষুব্ধ হন।


একই সঙ্গে ফেসবুকের একচেটিয়া আধিপত্য খর্ব করার হুমকি দিয়েছেন মার্কিন রক্ষণশীল আইনপ্রণেতারা।


বুধবার (৫ মে) এই সোশাল মিডিয়া কোম্পানির ওভারসাইট বোর্ড জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে, তার পুনর্মূল্যায়ন করা দরকার। ওই সিদ্ধান্ত পর্যালোচনা করে এমন যৌক্তিক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে সাধারণের ক্ষেত্রেও তা প্রযোজ্য হয়।


এর মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মে তার ফিরে আসার সুযোগ তৈরি হওয়ার আভাস মিলছে। বোর্ড জানায়, অন্তত ছয় মাসের মধ্যে স্থগিতাবস্থা সময়সীমার একটি পর্যালোচনা করতে হবে।


এরপর ট্রাম্প তার বিবৃতিতে বলেছেন, ফেসবুক, টুইটার ও গুগল যা করেছে, তা যুক্তরাষ্ট্রের জন্য চরম বিব্রতকর, অপমানজনক। তার স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ফলে, এসব প্রযুক্তিপ্রতিষ্ঠানকে তাদের এমন কৃতকর্মের জন্য রাজনৈতিক মূল্য দিতে হবে বলে তিনি হুমকি দিয়েছেন।


সামাজিক যোগাযোগের এসব প্রতিষ্ঠানকে দুর্নীতিগ্রস্ত বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার গণতন্ত্র ও নির্বাচনপদ্ধতিকে ধ্বংস করে দেওয়ার সুযোগ এদের আর দেওয়া হবে না।



সহিংসতার ঝুঁকি বিবেচনায় নিয়ে ৬ জানুয়ারির পর ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করার পক্ষে সাফাই গেয়েছে ফেসবুক।



ওভারসাইট বোর্ড জানায়, ট্রাম্প এমন একটি পরিবেশ তৈরি করেছে, যাতে সহিংসতার ঝুঁকির শঙ্কা ছিল। তিনি বারবার দাবি করে আসছিলেন, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাকে হারিয়ে দিতে জালিয়াতি হয়েছে।


‘ট্রাম্পের অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ফেসবুক। কোম্পানিকে অবশ্যই এই সাজার পর্যালোচনা করতে হবে। কাউকে অনির্দিষ্টকালের জন্য এই ফ্ল্যাটফর্ম থেকে দূরে রাখা উচিত হবে না।’


ট্রাম্পের মতো ব্যক্তিদের আবেদন নিয়ে শুনানি করতে গত বছর সামাজিকমাধ্যমটির ‘সুপ্রিম কোর্ট’ হিসেবে খ্যাত ২০ সদস্যের ওভারসাইট বোর্ড গঠন করে ফেসবুক।



রয়টার্স লিখেছে, ওভারসাইট বোর্ড কী সিদ্ধান্ত দেয় তা দেখার অপেক্ষায় ছিলেন অনেকেই, কারণ ভবিষ্যতে রাষ্ট্রনেতারা নিয়ম ভাঙলে ফেসবুক কেমন পদক্ষেপ নেবে, বোর্ডের সিদ্ধান্তেই তার আভাস মিলবে।

ফেসবুকট্রাম্পহুমকি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সর্বশেষ সংবাদ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

গোয়ালন্দে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, ফেসবুকে তোলপাড়

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে বাজার মনিটরিং অভিযান

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেট’ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তিতে জামায়াতের তীব্র ক্ষোভ প্রকাশ

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সরকার চাইলে মাঠে কাজ চালিয়ে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা আত্মগোপনে, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

ইরানের সর্বোচ্চ নেতা একটি অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত হয়ে পড়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ। মার্কিন গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তিনি এখন বিশেষ বার্তাবাহক নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ বজায় রাখছেন। প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য নতুন করে লক্ষ্যভিত্তিক হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না: ইরান

যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ইরান। তবে তেহরান স্পষ্ট করেছে, এখনই কোনো চূড়ান্ত চুক্তির আশা করা ঠিক হবে না। সোমবার (২৫ মে) তেহরানে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান। তিনি বলেন, “আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে আমরা একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছেছি, তবে এর অর্থ এই নয় যে চুক্তি

ইরান সমঝোতা বিলম্বে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা ওয়াশিংটনের

ইরান সমঝোতা বিলম্বে তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষা ওয়াশিংটনের

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক সমঝোতা চূড়ান্ত হতে দেরি হওয়ার মূল কারণ হলো তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেতে সময় লাগা। তবে ওয়াশিংটন এখনো আশাবাদী যে একটি স্থায়ী ও সুনির্দিষ্ট কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। সোমবার (২৫ মে) ভারত সফরে গিয়ে দেশটির সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে

ওবামার চুক্তির চেয়ে শক্তিশালী হবে নতুন সমঝোতা: ট্রাম্প

ওবামার চুক্তির চেয়ে শক্তিশালী হবে নতুন সমঝোতা: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে চলমান সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে তার প্রশাসন যে চুক্তির বিষয়ে আলোচনা করছে, তা হবে অত্যন্ত ‘ভালো ও যথাযথ’ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পরমাণু চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে সোমবার (২৫ মে) এ

ইরান যুদ্ধে ট্রাম্পের ‘বিজয়’ প্রশ্নের মুখে, বাড়ছে কৌশলগত ব্যর্থতার শঙ্কা

ইরান যুদ্ধে ট্রাম্পের ‘বিজয়’ প্রশ্নের মুখে, বাড়ছে কৌশলগত ব্যর্থতার শঙ্কা

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরলেও বাস্তব পরিস্থিতি সেই দাবিকে ক্রমশ প্রশ্নবিদ্ধ করে তুলছে। সামরিকভাবে যুক্তরাষ্ট্র কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতায় ট্রাম্পের ঘোষিত লক্ষ্যগুলো এখনো পূরণ হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল হয়, নৌবাহিনীর বড়