বুধবার, ২৯ জুলাই, ২০২৬১৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড কার্যকরে মধ্যপ্রাচ্যের চার দেশ শীর্ষে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ২০:৯

শেয়ার করুনঃ
মৃত্যুদণ্ড কার্যকরে মধ্যপ্রাচ্যের চার দেশ শীর্ষে

মানবাধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল  জানিয়েছে গত বছর মৃত্যুদণ্ড কার্যকর করা বিশ্বে শীর্ষ পাঁচ দেশের চারটিই মধ্যপ্রাচ্যের । তাদের হিসাবে, ২০২০ সালে বিশ্বজুড়ে যে ৪৮৩টি মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া গেছে তার ৮৮ শতাংশই ইরান, মিসর, ইরাক ও সৌদি আরবে হয়েছে। খবর বিবিসির।

বিশ্বের বেশিরভাগ অংশ যখন প্রাণঘাতী এক ভাইরাসের হাত থেকে মানুষকে বাঁচানোর দিকে মনোযোগী ছিল তখনও মধ্যপ্রাচ্যের এ দেশগুলো তাদের ‘নির্মম ও ঠাণ্ডা জেদের’ প্রদর্শনী করেছে বলে অভিযোগ অ্যামনেস্টির।

আরও

ইরান হামলা স্থগিত, আলোচনায় সমাধানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান হামলা স্থগিত, আলোচনায় সমাধানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

গত বছর বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ এক দশকের মধ্যে সবচেয়ে কম ছিল বলে জানিয়েছে সংগঠনটি; অবশ্য তাদের এ হিসাবে চীনে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের সংখ্যা অন্তর্ভুক্ত হয়নি।

চীন প্রতিবছর কয়েক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করে বলে অনুমান অ্যামনেস্টির। কিন্তু দেশটিতে এ সংক্রান্ত তথ্য ‘রাষ্ট্রীয় গোপনীয়তার’ অংশ হওয়ায় প্রকৃত সংখ্যা অজ্ঞাতই রয়ে যায়। গোপনীয়তার কারণে উত্তর কোরিয়া ও ভিয়েতনামের তথ্য যাচাইও অসম্ভব হয়ে দাঁড়ায়।

আরও

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি সেন্টকমের

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি সেন্টকমের

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

অ্যামনেস্টি জানিয়েছে, ২০২০ সালে ১৮টি দেশে ৪৮৩টি মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া গেছে। এ সংখ্যা ২০১৯ সালে কার্যকর হওয়া ৬৫৭টি মৃত্যুদণ্ডের তুলনায় ২৬ শতাংশ এবং ২০১৫ সালে কার্যকর হওয়া এক হাজার ৬৩৪টির তুলনায় ৭০ শতাংশ কম।

গত বছর কেবল মধ্যপ্রাচ্যেই মোট ৪৩৭টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, আগের বছর এ সংখ্যা ছিল ৫৭৯।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সৌদি আরব আগের বছরের তুলনায় ৮৫ শতাংশ কম মৃত্যুদণ্ড কার্যকর করেছে; ২০২০ সালে সেখানে মাত্র ২৭ জনের প্রাণদণ্ড কার্যকর হয়েছে বলে বুধবার অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে।

আগের বছরের তুলনায় ৫০ শতাংশ কম মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইরাকেও, গত বছর দেশটিতে কার্যকর হওয়া এ ধরনের সাজার সংখ্যা ছিল ৪৫।

তবে মিসরে মৃত্যুদণ্ড কার্যকর বেড়েছে আগের বছরের তুলনায় ৩০০ শতাংশ। ১০৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটি গত বছর এ সংক্রান্ত তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে।

২০২০ সালে ২৪৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে তালিকায় চীনের পেছনে থেকে দ্বিতীয় স্থানেই রয়ে গেছে ইরান।

অ্যামনেস্টি বলছে, দেশটির কর্তৃপক্ষ ভিন্নমতাবলম্বী, বিক্ষোভকারী ও জাতিগত সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডকে ‘রাজনৈতিক নিপীড়নের অস্ত্র’ হিসেবে ব্যবহার ক্রমাগতভাবে বাড়াচ্ছে।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

সর্বশেষ সংবাদ

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

নলছিটি মহাসড়কের নিচে অবৈধ পাইপ বসানোয় ধসের শঙ্কা

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

রাজনগরে হাওরের পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা গাঁজাসহ তিনজন গ্রেফতার

নোয়াখালীর নতুন কূপে মিলতে পারে দৈনিক সাত মিলিয়ন গ্যাস

নোয়াখালীর নতুন কূপে মিলতে পারে দৈনিক সাত মিলিয়ন গ্যাস

এ সম্পর্কিত আরও পড়ুন

জাপানে সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

জাপানে সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১৩

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। ধ্বংসস্তূপে এখনো বহু মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো জেলা। কুমামোতো শহরের একটি শপিংমলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে

পিওকে বিক্ষোভকারীদের শত্রু বলায় বিতর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পিওকে বিক্ষোভকারীদের শত্রু বলায় বিতর্কে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর অবস্থানকে সমর্থন জানিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রাওলাকোট এলাকায় গত দুই দিনে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৩২ জন কাশ্মীরি বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনার মধ্যেই তিনি আন্দোলনকারীদের ভারতের মতোই শত্রু হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে খাজা আসিফকে বলতে শোনা যায়, তিনি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের মতো একই

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি সেন্টকমের

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি সেন্টকমের

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সংস্থাটি এ ঘটনাকে মার্কিন বাহিনীর ওপর একটি ‘সারপ্রাইজ অ্যাটাক’ বা আকস্মিক হামলা হিসেবে উল্লেখ করেছে। বুধবার সেন্টকম প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের ছোড়া একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছে। ফলে ক্ষেপণাস্ত্রগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে

সৌদিতে ড্রোন হামলার নিন্দায় পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

সৌদিতে ড্রোন হামলার নিন্দায় পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

সৌদি আরবে পরিচালিত সাম্প্রতিক ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের উস্কানিমূলক হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। সোমবার এক বিবৃতিতে ইসলামাবাদ জানায়, সৌদি আরবের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির শান্তি ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সৌদি

ইরান হামলা স্থগিত, আলোচনায় সমাধানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরান হামলা স্থগিত, আলোচনায় সমাধানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করবে বলেও সতর্ক করেছেন তিনি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে ভালো আলোচনা হচ্ছে।” তিনি আরও বলেন,