সোমবার, ৯ নভেম্বর, ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হবিগঞ্জে প্রাইভেটকারে আগুন, আ.লীগের পরিকল্পিত নাশকতার অভিযোগ বিএনপির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩২

শেয়ার করুনঃ
হবিগঞ্জে প্রাইভেটকারে আগুন, আ.লীগের পরিকল্পিত নাশকতার অভিযোগ বিএনপির

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের মধ্যে এ ধরনের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন চলছে। অগ্নিকাণ্ডের পর নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গাড়ির চালক কিংবা মালিককে পাওয়া না যাওয়ায় এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার ভোরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গজনাইপুর নামকস্থানে সিলেটগামী একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাড়িটি মহাসড়কের মাঝামাঝি অবস্থানে ছিল, তবে এটি চলন্ত ছিল নাকি পার্ক করা ছিল, তা স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে গাড়িটির সিলিন্ডার অক্ষত থাকায় এবং চালক-মালিককে না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক বলে মনে করা হচ্ছে।

আরও

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

পুরনো ফোনও চলবে নতুনের মতো, জেনে নিন সহজ কিছু কৌশল

এ ঘটনায় বিএনপি সরাসরি আওয়ামী লীগকে দোষারোপ করছে। গজনাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ অভিযোগ করে বলেন, "স্বৈরাচার খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের ডাকা হরতালে পরিকল্পিতভাবে নাশকতা চালানো হয়েছে। পুরনো ও কম মূল্যের একটি প্রাইভেট কারে ভোরে আগুন লাগানোর ঘটনা প্রমাণ করে, এটি সাজানো ঘটনা।" তিনি আরও দাবি করেন, যেহেতু নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি এই এলাকায়, তাই তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

এদিকে, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী বলেন, "এটি পরিকল্পিত নাশকতা। খুনি হাসিনার এমপি কেয়া চৌধুরীর নির্দেশেই আওয়ামী লীগের নেতারা এ ঘটনায় জড়িত থাকতে পারেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি, তারা যেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।"

নাশকতা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

দেশে চাঁদাবাজির খবর জানাতে চালু নতুন অনলাইন প্ল্যাটফর্ম চাঁদাবিডি ডটকম

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নবীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাজেদুর রহমান জানান, "ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের আলামত পাওয়া যায়নি। গাড়ির সিলিন্ডার অক্ষত থাকায় এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ঘটেছে বলে মনে হয় না।"

এদিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করে দেখছি, এটি কোনো নাশকতা কিনা।"

অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত নাশকতা—তা নির্ধারণে তদন্ত চলছে। গাড়ির মালিক ও চালকের অনুপস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগের কারণে ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের পরই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত আরও পড়ুন

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজারের মরিচবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে আটকে পড়া চালককে একটি পা কেটে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা থেকে আসা রডবোঝাই একটি ট্রাক মধুখালী বাজারের সেঁজুতি

কলাবাগানে বিএনপি নেতাকর্মীদের হকার উচ্ছেদ অভিযান

কলাবাগানে বিএনপি নেতাকর্মীদের হকার উচ্ছেদ অভিযান

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ডে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (৮ নভেম্বর) বিকেলে পান্থপথ সিগন্যাল থেকে এ অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পরিচালিত অভিযানে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সংশ্লিষ্ট নেতারা জানান, অভিযান শুরুর আগে চার-পাঁচ দিন ধরে এলাকায় মাইকিং করা হয়। পাশাপাশি কয়েক

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। সামাজিক যোগাযোগমাধ্যমে উপজেলা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে তাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার (৭ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল ও সদস্য সচিব মুক্তি মাহফুজ স্বাক্ষরিত এক চিঠিতে নোটিশ জারি করা হয়। নোটিশপ্রাপ্ত নেতারা হলেন উপজেলার ৮ নম্বর

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ফাঁকা গুলি

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নিয়মিত অভিযানে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল বিজিবির টহল দলের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি। রোববার (৮ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে

সর্বশেষ সংবাদ

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

ফ্যাশন শোতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ পরীমনির মধ্যমা প্রদর্শন

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা জানালেন পররাষ্ট্র সচিব

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৫০, চালককে পা কেটে উদ্ধার

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ