
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১২:৩৪

বাতাসে ভাসমান অদৃশ্য সূক্ষ্ম ধূলিকণা বা পিএম২.৫ দূষণ এখন দেশের অন্যতম বড় জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেইঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিটের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, দেশের ছয়টি প্রধান শহরে প্রতি বছর প্রায় ৮৮ হাজার ২৪০ মানুষের অকালমৃত্যু হচ্ছে বায়ুদূষণের কারণে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২৪২ জন মানুষ প্রাণ হারাচ্ছেন।
