
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:৮

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকাসহ সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, ডায়াগনস্টিক কিট, ওষুধ ও স্যালাইন সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। চিকিৎসা সহজলভ্য করা, সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযানসহ সমন্বিত কার্যক্রমের ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুহার ০.৩১ শতাংশে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ৬ অক্টোবর পর্যন্ত এ বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছে এবং ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
