
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১২:২২

শিশুদের টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দিতে জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে (ইপিআই) নতুনভাবে যুক্ত হচ্ছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)। আগামী ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী সব শিশুকে এই টিকার এক ডোজ দেওয়া হবে। এ লক্ষ্যে দেশের সব বিভাগীয় পরিচালক, সিভিল সার্জন, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
