বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬২৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গনমাধ্যম

পদোন্নতি পেলেন সাংবাদিক এহসান বিন মুজাহির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৮:১৬

শেয়ার করুনঃ
পদোন্নতি পেলেন সাংবাদিক এহসান বিন মুজাহির

দেশের প্রথম সারির অন্যতম জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকায় পদোন্নতি পেয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও পত্রিকাটির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. এহসানুল হক। কাজের স্বীকৃতিস্বরূপ তাকে মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ।

দৈনিক খোলা কাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন সোমবার (১২ জানুয়ারি ২০২৬) দুপুরে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে সারা দেশের জেলা প্রতিনিধিদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি এ ঘোষণা দেন। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে এ পদোন্নতি কার্যকর হবে বলে জানানো হয়।

খুব অল্প সময়ের মধ্যেই পেশাগত দক্ষতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও ধারাবাহিক কর্মতৎপরতার মাধ্যমে পত্রিকা কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন লেখক ও কলামিস্ট মো. এহসানুল হক  (এহসান বিন মুজাহির)।

আরও

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন
তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি দৈনিক খোলা কাগজ পত্রিকায় শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। একই বছরের ২১ মার্চ প্রথম পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ওই পত্রিকায় এক বছরের কর্মজীবনে তার পরিবেশিত প্রতিবেদনগুলো জাতীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত এক বছরে তার করা ৩৭টি অনুসন্ধানী প্রতিবেদন, ২৬টি বিশেষ প্রতিবেদন, প্রকৃতি ও পরিবেশ বিষয়কসহ বিভিন্ন ধরণের ২২০টি ফিচার নিউজ, ১৮টি কৃষি বিষয়ক ফিচার এবং ১৪০টি কারেন্ট নিউজ খোলা কাগজ-এর প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে। এক বছরে মোট ৪৪১টি সংবাদ প্রিন্ট সংস্করণে ছাপা হয়।

তার একাধিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত কমিটি গঠন, শোকজ নোটিশ প্রদান ও জরিমানা আরোপসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এতে উপকৃত হয়েছেন সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা। সাংবাদিকতার পেশাগত সাফল্য ও দায়বদ্ধতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে তার কাজকে মূল্যায়ন করা হচ্ছে।

তবে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাকে নানা প্রতিবন্ধকতা, বিব্রতকর পরিস্থিতি এবং তথ্য অধিকার আইনে আবেদন করতে গিয়ে ব্যক্তিগত অর্থ ব্যয়ের মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও খোলা কাগজ কর্তৃপক্ষ সবসময় তার পাশে থেকেছে বলে তিনি উল্লেখ করেন।

পদোন্নতিসাংবাদিক এহসান বিন মুজাহির
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সম্মিলনে ঐক্যের আহ্বান

সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় গণমাধ্যম সম্মিলনে ঐক্যের আহ্বান
তিনি আরও বলেন, পত্রিকার নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন সর্বদা তাকে সাহস ও অভয় দিয়েছেন। বার্তা সম্পাদক সফিকুল ইসলাম সবুজ দেশের মধ্যে সর্বাধিক তার প্রেরিত সংবাদ প্রকাশ করে তাকে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছেন। মফস্বল সম্পাদক নুরে জান্নাত সুমি, অনলাইন ইনচার্জ আব্দুল্লাহ আল জাহিদসহ অফিসের অন্যান্য সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় তার শ্রম, মেধা ও ত্যাগ সার্থক হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এর আগে জাতীয় দৈনিক ও অনলাইন একাধিক গণমাধ্যমে কাজ করলেও খোলা কাগজ-এর মতো অনিয়ম ও দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনে এমন দৃঢ় সমর্থন অন্য কোথাও পাননি বলেও জানান তিনি।

এক প্রতিক্রিয়ায় মো. এহসানুল হক পদোন্নতির জন্য খোলা কাগজ সম্পাদক মহোদয়সহ পুরো খোলা কাগজ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি নির্বাহী সম্পাদক মো. মনির হোসেনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সাংবাদিক এহসান বিন মুজাহির একজন নিষ্ঠাবান ও নির্ভীক সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে অনিয়ম-দুর্নীতি ও অপরাধচক্রের বিরুদ্ধে পেশাদারিত্বের সাথে সাংবাদ প্রকাশ করে আসছেন। এর জেরে একাধিকবার তিনি হুমকি ও হামলার শিকার হয়েছেন। সর্বশেষ গত ২১ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়া হয়।

এছাড়াও সাংবাদিক এহসান একাধারে লেখক-কলামিস্ট  ও শিক্ষক। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত উপসম্পাদকীয় কলাম ও ধর্ম-সাহিত্য পাতায় ফিচার লিখেছেন। স্থানীয়- আঞ্চলিক দৈনিক, সাপ্তাহিক পত্রপত্রিকা, ম্যাগাজিনসহ বিভিন্ন দেশি-বিদেশি অনলাইন পোর্টালেও প্রকৃতি, পরিবেশ, কৃষি, সাহিত্য-সংস্কৃতি ও ধর্ম বিষয়ক এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ ছড়া, কবিতা লিখেছেন। 

তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিনে ফাজিল এবং আরবি বিশ্ববিদ্যালয়ের অধিনে ঢাকা সরকারি মাদরাসা-ই আলিয়া থেকে কামিল মাস্টার্স ও বিআই ইউ এর অধিনে ইসলামিক স্টাডিজে মাস্টার্স সম্পন্ন করেন।

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। মৌলভীবাজার জেলা সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের। 

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

রাশিয়ার কড়া বার্তা, ইরান ছাড়বে না মস্কো

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

এ সম্পর্কিত আরও পড়ুন

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী কাদের গনি চৌধুরীকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন)।  শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও দৈনিক যায়যায়দিন) এবং জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর)। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বৈগ্রাম গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।  এর আগে বৈগ্রাম নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করা সহ গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।  এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার

সর্বশেষ সংবাদ

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এসআরবির সঙ্গে র‍্যাবের কোনো সংস্পর্শ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলার ঘোষণা প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪