
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪

দেশের প্রতিটি ভূমি অফিসে সেবার স্বচ্ছতা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য রোধে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে দৃশ্যমান স্থানে সরকার নির্ধারিত সেবামূল্য সম্বলিত স্থায়ী সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
