শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গনমাধ্যম

সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলা, বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ১৯:৩২

শেয়ার করুনঃ
সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলা, বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক যুগান্তর ও এনটিভি’র বরিশাল ব্যুরো চিফ আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মানহানি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব। মামলাটি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) বিলকিস আক্তার জাহান শিরিন।

প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেন ও হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম. মোফাজ্জেলসহ কার্যকরী সংসদের নেতৃবৃন্দ এবং সদস্যরা এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানান। 

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আকতার ফারুক শাহিন একজন দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক। তিনি বহুদিন ধরে বরিশালের সাংবাদিকতায় অবদান রেখে চলেছেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে হয়রানিমূলক মামলার ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ।

আরও

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ
তারা বলেন, বিলকিস আক্তার জাহান শিরিন নিজেকে নিরপরাধ দাবি করলেও ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারক মহল তার সাংগঠনিক সম্পাদকসহ দলীয় সকল পদ স্থগিত করেছে। যদি তিনি নিরপরাধই হন, তাহলে কেন দল এমন সিদ্ধান্ত নিয়েছিল? এই প্রশ্ন থেকেই বোঝা যায়, সাংবাদিকের প্রকাশিত সংবাদ ছিল সময়োপযোগী ও তথ্যনির্ভর। তদন্ত ছাড়াই দলীয় সিদ্ধান্ত নেওয়া হলে সেটি ভুল ছিল কি না, সে প্রশ্নও তুলেছেন নেতৃবৃন্দ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তারা আরও বলেন, এই মামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। এটি একটি পেশাদার সাংবাদিককে রাজনৈতিকভাবে অপদস্থ করার অপচেষ্টা, যা গণমাধ্যমের কণ্ঠরোধের সামিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে আকতার ফারুক শাহিনের বিরুদ্ধে দায়ের করা হয়রানি মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বরিশালের সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন তাঁরা।

সাংবাদিকের বিরুদ্ধেমামলানিন্দা ও প্রতিবাদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ। সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল, সম্পাদক সুজন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক (দৈনিক ইত্তেফাক)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামসুজ্জোহা সুজন (এনটিভি অনলাইন)।  শুক্রবার রাতে ভূরুঙ্গামারী পাবলিক লাইব্রেরি কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মাইদুল ইসলাম মুকুল (মাই টিভি ও দৈনিক যায়যায়দিন) এবং জাহাঙ্গীর আলম (দৈনিক মুক্ত খবর)। যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর যাত্রা শুরু

একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হিলিতে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (৮২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার বৈগ্রাম গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।  এর আগে বৈগ্রাম নিজ গ্রামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করা সহ গভীর শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।  এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন