সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জাতিসংঘের সুপারিশ নিয়ে সিদ্ধান্ত আসবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৬

শেয়ার করুনঃ
জাতিসংঘের সুপারিশ নিয়ে সিদ্ধান্ত আসবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রতিবেদনে র‍্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখা এবং অন্যান্য সুপারিশ বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ একটি প্রস্তাব দিয়েছে, আমরা সবাই বসবো, আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।  

জাতিসংঘের প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর কার্যক্রম পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে। এতে র‍্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখা, বিজিবিকে সীমান্ত নিরাপত্তায় কেন্দ্রীভূত রাখা এবং আনসারের ওপর থেকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ার সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের এই তদন্ত আমরা স্বাগত জানাই, তারা ভালো কাজ করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আলোচনার পর নেওয়া হবে।  

আরও

ভূরুঙ্গামারীতে কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে কিশোরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জাতিসংঘের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী দল কাজ করেছে। বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।  

এদিকে, পাসপোর্ট সেবার প্রক্রিয়া সহজ করার পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, পাসপোর্ট সহজে পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। যদি এটি রাখাও হয়, প্রক্রিয়া আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হবে। মূলত, সাধারণ নাগরিকদের ঝামেলা কমিয়ে দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পরিকল্পনা।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
স্বরাষ্ট্র উপদেষ্টা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বরিশালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অনুষ্ঠানে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও কথা বলেন তিনি। বর্তমানে অন-অ্যারাইভাল ভিসা নিতে ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা সময় লাগে, তবে নতুন ব্যবস্থায় মাত্র ১০ মিনিটের মধ্যে এটি সম্পন্ন হবে।  

নতুন অন-অ্যারাইভাল ভিসা প্রক্রিয়ায় আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করে তথ্য জমা দেবেন। এরপর একটি কোড পাবেন, যা এয়ারপোর্টে দেখিয়ে নির্ধারিত ফি পরিশোধ করলেই ৫ থেকে ১০ মিনিটের মধ্যে এক মাসের মেয়াদী ভিসা পাবেন।  

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় ব্যয় হবে, তবে ভিসার পেমেন্ট কার্ড ও নগদ উভয় উপায়েই করা যাবে। ফলে বিদেশি নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

বাহাত্তর বছরের বিশ্বরেকর্ড ভাঙল দুর্দান্ত আর্জেন্টিনা

বাহাত্তর বছরের বিশ্বরেকর্ড ভাঙল দুর্দান্ত আর্জেন্টিনা

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

বন্দর আব্বাস আকাশে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের সেনাবাহিনীর

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

কাঁঠালিয়ায় সাপের কামড়ে তিন বছরের শিশুর মৃত্যু

প্রবাসী আয়ে নতুন গতি, অর্থনীতিতে স্বস্তির ইতিবাচক বার্তা

প্রবাসী আয়ে নতুন গতি, অর্থনীতিতে স্বস্তির ইতিবাচক বার্তা

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

এ সম্পর্কিত আরও পড়ুন

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে এবং সরকারের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি দেশব্যাপী এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে আয়োজিত

বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর জনসমাগম

বরিশাল পৌঁছালেন প্রধানমন্ত্রী, উৎসবমুখর জনসমাগম

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল পৌঁছেছেন। সকাল সাড়ে ৯টার দিকে তিনি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সভামঞ্চে উপস্থিত হন। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর হওয়ায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরসূচি অনুযায়ী বরিশালে পৌঁছে প্রথমেই

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। সফরপথের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, পুরো সফরপথজুড়ে মানুষের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে কেন্দ্র করে

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ঢাকা শহরের বিপুল পরিমাণ বর্জ্যকে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব পণ্যে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ, মিথেন গ্যাস, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি ও