রবিবার, ১৬ আগস্ট, ২০২৬১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

এইচ.এম.এ রাতুল
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৪:৯

শেয়ার করুনঃ
একবছরে একচল্লিশ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে প্রায় চার কোটি পরিবার রয়েছে। পর্যায়ক্রমে এসব পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এটি সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, গৌরনদীতে প্রথম ধাপে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। বাকি পরিবারগুলোও ধাপে ধাপে এ কর্মসূচির আওতায় আনা হবে।

আরও

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন জমা
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর যে বাজেট পেয়েছে, সেটি আগের সরকারের প্রণীত বাজেট ছিল। সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো অর্থ বরাদ্দ রাখা হয়নি। তবে নতুন বাজেটে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তিনি আরও বলেন, আগামী এক বছরের বাজেটের আওতায় সারা দেশের ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এতে দেশের প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার এ সুবিধা পাবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষা এবং ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

ফ্যামিলি_কার্ডসামাজিক_সুরক্ষাপ্রধানমন্ত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

দৌলতদিয়া ফেরিঘাট ও ওয়েব্রিজ স্কেল পরিদর্শনে বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২ তম জন্মদিনে হিলিতে দোয়া ও খাবার বিতরণ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে সরাইলে দোয়া ও মিলাদ

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের ৪ দিন ট্রাকহেলপারের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

কালিয়াকৈরে গরুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৩

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

বিএনপি সরকারের প্রথম ছয় মাস পূর্তি এবং রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা জোরালো হয়েছে। দলীয় ও সরকারি একাধিক সূত্রের দাবি, সম্ভাব্য পুনর্গঠনে বর্তমান মন্ত্রিসভার কয়েকটি দায়িত্বে পরিবর্তন আসতে পারে। নতুন মুখ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা, মিত্র দলের প্রতিনিধি ও টেকনোক্র্যাট কোটায় কয়েকজনের নামও আলোচনায় রয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এবং চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। সরকার ও

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

কুশিয়ারার পানি বিপৎসীমার ওপরে, তিন জেলায় প্লাবনের শঙ্কা

বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার কিছু স্থানে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। শুক্রবার (১৪ আগস্ট) প্রকাশিত পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, দুই দফায় ওই কারখানা থেকে সাতজন শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

নিউরো চিকিৎসায় নতুন দিগন্ত, শয্যা বাড়ছে আরও পাঁচশ

দেশে স্নায়ুরোগীদের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ছে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে শনিবার (১৫ আগস্ট) চালু হচ্ছে ৫০০ শয্যার নতুন ভবন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন ভবনটির উদ্বোধন করবেন। নতুন ভবনটি চালু হলে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে। ফলে এটি দেশের বৃহত্তম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে। হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ

সরকারের সমালোচনা চলবে, রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে ব্যবস্থা

সরকারের সমালোচনা চলবে, রাষ্ট্রবিরোধী ন্যারেটিভে ব্যবস্থা

সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে এবং সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করলেও কোনো পদক্ষেপ নেওয়া হবে না। তবে রাষ্ট্রের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করা হলে তা কঠোর হস্তে দমন করা হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা