প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৪:২৮

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে উরুগুয়ের ৭২ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুটি বা তার বেশি গোল করার কীর্তি এখন আর্জেন্টিনার দখলে।
