মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৪:২৩

শেয়ার করুনঃ
পরিবেশ সুরক্ষায় ঢাকার বর্জ্য হবে শক্তি ও সম্পদের উৎস: প্রধানমন্ত্রী

ঢাকা শহরের বিপুল পরিমাণ বর্জ্যকে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব পণ্যে রূপান্তরের লক্ষ্যে আমিনবাজার ও মাতুয়াইলে দুটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প দুটির মাধ্যমে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি বিদ্যুৎ, মিথেন গ্যাস, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো-ব্রিকস উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রকল্প দুটির অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে জানানো হয়, ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে চীনের সিএমইসি গ্রুপ। প্রকল্পে প্রতিদিন প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সালের আগস্টের মধ্যে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। চালু হওয়ার পর পরবর্তী ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

৬১ দিনের বন্দিদশা থেকে নয় বছরের নির্বাসনের স্মৃতিচারণ স্বরাষ্ট্রমন্ত্রীর

৬১ দিনের বন্দিদশা থেকে নয় বছরের নির্বাসনের স্মৃতিচারণ স্বরাষ্ট্রমন্ত্রীর
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাতুয়াইলে দক্ষিণ কোরিয়ার বিঅ্যান্ডএফ কোম্পানি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করবে। সেখানে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেই গ্যাস ব্যবহার করে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ এবং দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইকো-ব্রিকসও উৎপাদন করা হবে। প্রতিদিন প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টন বর্জ্য ব্যবহার করা হবে এই প্রকল্পে।

প্রধানমন্ত্রী প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে আন্তমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, দুই সিটি করপোরেশনের প্রশাসক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অতিরিক্ত প্রেস সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্জ্যব্যবস্থাপনাবিদ্যুৎউৎপাদন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

সর্বশেষ সংবাদ

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি, বিদায় বললেন মেসি

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি, বিদায় বললেন মেসি

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির আহ্বান মোদির

ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তির আহ্বান মোদির

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা রিজভীর

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশা রিজভীর

৩১ হাজার কোটি টাকায় পুলিশের বড় সংস্কার

৩১ হাজার কোটি টাকায় পুলিশের বড় সংস্কার

নভেম্বরে উৎপাদনে আসছে রূপপুর, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

নভেম্বরে উৎপাদনে আসছে রূপপুর, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

এ সম্পর্কিত আরও পড়ুন

৩১ হাজার কোটি টাকায় পুলিশের বড় সংস্কার

৩১ হাজার কোটি টাকায় পুলিশের বড় সংস্কার

পুলিশ বাহিনীকে আধুনিক, দক্ষ ও জবাবদিহিমূলক করতে প্রায় ৩১ হাজার কোটি টাকার বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পুলিশের ভাবমূর্তির সংকট, মাঠপর্যায়ে সক্ষমতার ঘাটতি এবং বিতর্কিত কর্মকর্তাদের ভূমিকা বিবেচনায় নিয়ে বাহিনীকে নতুন কাঠামোয় সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সংস্কার পরিকল্পনার বিভিন্ন দিক উঠে আসে। ১৩ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে

নভেম্বরে উৎপাদনে আসছে রূপপুর, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

নভেম্বরে উৎপাদনে আসছে রূপপুর, জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট

মাসের পর মাস পিছিয়ে অবশেষে আগামী নভেম্বর মাসে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের। কেন্দ্রটি উৎপাদনে গেলে জাতীয় গ্রিডে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করবে। একই সঙ্গে বিশ্বে পারমাণবিক জ্বালানি ক্লাবের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটবে। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রটি চালুর আগে বর্তমানে প্রেসারাইজার পাইলট অপারেটেড

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ

বাংলাদেশের নতুন বোয়িং কেনার চুক্তিকে ‘অসাধারণ’ বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নতুন বোয়িং কেনার চুক্তিকে ‘অসাধারণ’ বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ-বোয়িং চুক্তির বিষয়টি

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

ছয় মাসে মালয়েশিয়ায় যাবে দুই লাখ বাংলাদেশি শ্রমিক

আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে এবং পরবর্তী ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে দুই লাখ কর্মী দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে এ সময়সীমা জানানো হয়েছে। দুই লাখ কর্মী