
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ২৩:৯

নাটোরের লালপুরে ওয়ালিয়া সবুজ সংঘ ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে দয়রামপুর ফুটবল একাদশ কে হারিয়ে গুরুদাসপুর ভোরের ডাক ফুটবল একাদশ জয়ী হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ওয়ালিয়া সবুজ সংঘ ক্লাবের সভাপতি মোস্তাফিজ উদ্দিন চৌধুরী পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

ক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন,লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, পাটোয়ারী এন্টারপ্রাইজের পরিচালক বেলাল পাটোয়ারী প্রমুখ।