রবিবার, ১২ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদনবাংলাদেশ

মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’ !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১:৪০

শেয়ার করুনঃ
মন্ত্রীর অপেক্ষায় ‘কাজল রেখা’ !

দেশের প্রেক্ষাগৃহ সর্বশেষ সরব ছিল প্রায় তিন মাস আগে! গেলো বছরের ১৩ অক্টোবর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’র সুবাদে তৈরি হয়েছিল সেই কোলাহল। এরপর গুটি কয়েক ছবি মুক্তি পেয়েছিল বটে, কিন্তু আলোচনা দূর; দর্শকের নাগালও ছুঁতে পারেনি। এর মাঝে আবার কিছু ছবির মুক্তি স্থগিত করা হয় রাজনৈতিক ও নির্বাচনজনিত পরিস্থিতির কারণে। ফলে ধারণা করা হচ্ছিল, নতুন বছরে দারুণ কিছুতেই সূচনা হবে।

ধারণা একেবারে অমূলকও ছিল না। কারণ শোনা যাচ্ছিল, ফেব্রুয়ারির শুরুতেই আসবে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দরদ’। এছাড়া ভালোবাসার মাসে মুক্তির বার্তা দিয়েছিল ‘কাজল রেখা’ টিম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, দুটি ছবিই রয়েছে এখন অনিশ্চয়তায়! এই অনিশ্চয়তা অবশ্য মুক্তি নিয়ে নয়, তারিখ নিয়ে।

আরও

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘বাস্তিয়ান’: রাতের আয় কোটি টাকা

একটু খোলাসা করা যাক প্রসঙ্গ। গেলো ডিসেম্বরের মাঝামাঝি ‘দরদ’ নির্মাতা অনন্য মামুন স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, রাজনৈতিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। এর নড়চড় হবে না। কিন্তু সোমবার (৮ জানুয়ারি) এক বার্তায় তিনি দর্শককে ফেলে দিলেন অনিশ্চয়তায় সাগরে! জানালেন, ‘দরদ’র মুক্তির তারিখ নিয়ে সিদ্ধান্তে আসতে পারছেন না।

অনন্য মামুনের ভাষ্য, “আমরা ‘দরদ’র একটি বড় প্ল্যান করছি। ২৫ থেকে ৫০ হাজার শাকিবিয়ানকে (শাকিবের ভক্ত) নিয়ে একটি ইভেন্ট হবে, সেটার রেজিস্ট্রেশন ওপেন করে দেবো। যেমনটা ফোক ফেস্ট বা এরকম বড় ইভেন্টে দেখা যায়। সেই ভক্তদের নিয়েই ছবির গান ও ট্রেলার একই দিনে মুক্তি দেবো। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি। ছবি মুক্তির তারিখ নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে যেতে পারছি না। একটাই কারণ, আমাকে ছবিটি আরও চার ভাষায় প্রস্তুত করতে হবে। বলার জন্য বলিনি প্যান ইন্ডিয়ান মুভি, একসঙ্গে বাংলাদেশ-ভারতসহ ৩০ দেশে একই দিনে ‘দরদ’ মুক্তি পাবে। সেটা যেদিনই মুক্তি পাক। এটা চ্যালেঞ্জ।”

কাজল রেখা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্টে ক্ষুব্ধ ঐশ্বরিয়া

মামুনের বক্তব্য থেকে সহজেই আঁচ করা যায়, ‘দরদ’র কাজ পুরোপুরি শেষ হয়নি। যেহেতু ছবিটি বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ইত্যাদি ভাষায় মুক্তি পাবে; তাই প্রতিটি ভাষার জন্য আলাদা ডাবিং করতে হচ্ছে। এছাড়া ছবির গানগুলো ভারতের প্রভাবশালী কোনও প্রতিষ্ঠানের ব্যানারেই ছাড়তে চান বলে জানান মামুন। এসব প্রক্রিয়া সেরে মুক্তির আলোয় আসতে তাই আরও কিছুটা সময় চান এ নির্মাতা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অন্যদিকে ‘কাজল রেখা’র ভাগ্য ঝুলে আছে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ওপর। কারণ ছবিটি নির্মিত হয়েছে সরকারি অনুদানে। ফলে সেন্সর বোর্ডে জমা দেওয়ার আগে এটি তথ্যমন্ত্রী দেখবেন। এরপর সেন্সরে যাবে এবং ছাড়পত্র পাওয়া সাপেক্ষে মুক্তি। কিন্তু গত মাস খানেক ধরেই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন বর্তমান মন্ত্রী হাছান মাহমুদ। তাই ছবিটি দেখার সময় পাননি। এদিকে নির্বাচন শেষ হলেও শপথসহ আরও বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। তাই নতুন মন্ত্রী দায়িত্বে আসা পর্যন্ত ‘কাজল রেখা’র মুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে পারছেন না সংশ্লিষ্টরা।

ছবিটির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানিয়েছেন, ৯ ফেব্রুয়ারি তারা মুক্তির তারিখ ভেবেছিলেন। কিন্তু এখন সেটা পেছাতে হচ্ছে। অনিশ্চয়তার কারণে নতুন তারিখও চূড়ান্ত করতে পারছেন না। তবে ফেব্রুয়ারির শেষ নাগাদ ছবিটি প্রেক্ষাগৃহে আসবে বলে প্রত্যাশা করছেন তিনি।

উল্লেখ্য, ‘কাজল রেখা’য় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, শরিফুল রাজ, খায়রুল বাসার, গাউসুল আলম শাওনসহ আরও অনেকে। প্রায় চারশ বছর আগের ময়মনসিং গীতিকা অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা বলিউডের সোনাল চৌহান। ছবিতে বাংলাদেশ ও ভারতের আরও অনেক অভিনয়শিল্পী রয়েছেন। এটি প্রযোজনা করেছে ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ ও ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ হলেও আলোচনা চালু রাখবে ইরান

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে নতুন উত্তেজনা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

ইসলামাবাদে দীর্ঘ আলোচনাও আনতে পারলো না সমঝোতা

এ সম্পর্কিত আরও পড়ুন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,