মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

সরানো হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিতর্কিত পর্ব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৩

শেয়ার করুনঃ
সরানো হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিতর্কিত পর্ব

সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব‌্যাচেলর পয়েন্ট’। এটির নির্মাতা কাজল আরেফিন অমি। নাটকটির জনপ্রিয়তা এতটাই ছাড়িয়ে যায় যে দর্শকের আগ্রহের কারণে বর্তমানে এর চতুর্থ সিজন চলছে। এই সিজনেও ইউটিউবে নাটকের পর্বগুলো পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ। কিন্তু সম্প্রতি প্রচারিত এ নাটকের কয়েকটি পর্বের সংলাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আপত্তির মুখে সেই ‘বিতর্কিত’ পর্বগুলো ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন।

আরও

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল থেকে—চতুর্থ সিজনের ৭৪, ৭৫ ও ৭৬ তম পর্ব সরানো হয়েছে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতিও দিয়েছে। 

বিবৃতিতে ধ্রুব টিভি বলেছে, ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের সম্প্রতি প্রচারিত পর্বের কিছু সংলাপ নিয়ে সম্মানিত দর্শকবৃন্দ আপত্তি জানিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি।’

আরও

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

ফিটনেস ধরে রাখার কৌশল ফাঁস করলেন পরীমনি

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

নাটক প্রচারের বিষয়ে আরও সতেচন থাকার প্রতিশ্রুতি দিয়ে এ পোস্টে বলা হয়েছে, ‘ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হবো; যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

উল্লেখ্য, ‘ব‌্যাচেলর পয়েন্ট : সিজন ৪’ এর অন্যতম প্রধান চরিত্র পাশা। এই চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। সম্প্রতি প্রচারিত পর্বে তাকে একটি সংলাপে বলতে শোনা যায়—‘এই যৌনকর্মীর ছেলে।’ এই সংলাপ নিয়েই সমালোচনা শুরু হয়।

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু ২০১৭ সালে। চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। এতে মারজুক রাসেল ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ভূরুঙ্গামারীতে প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

খনন প্রকল্পেও কাটেনি মৌলভীবাজারের শাখা বরাক নদীর নাব্যতা সংকট

সর্বশেষ সংবাদ

রঙে-উৎসবে প্রস্তুত চারুকলা, আসছে বৈশাখী শোভাযাত্রা

রঙে-উৎসবে প্রস্তুত চারুকলা, আসছে বৈশাখী শোভাযাত্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

এপ্রিলে রেমিট্যান্স প্রবাহে নতুন গতি, বাড়ছে বৈদেশিক মুদ্রা

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,