
ভারতের জনপ্রিয় সিরিয়াল ‘সাথ নিভানা সাথিয়া’র বহুল আলোচিত চরিত্র গোপি বহু দেবলীনা ভট্টাচার্য। যিনি বর্তমানে রীতিমতো আতঙ্কে জীবনযাপন করছেন। ফ্ল্যাটে থাকতে শিউরে উঠছেন, ভয় পাচ্ছেন।
এমন কী ঘটেছে, যার কারণে দেবলীনার এই আতঙ্ক? তা নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী। সম্প্রতি দেবলীনার বিল্ডিং কমপ্লেক্সে একটি খুনের ঘটনা ঘটেছে। সেখানকার এক পরিচারিকা খুন হয়েছেন এক নিরাপত্তাকর্মীর হাতে। সেই মরদেহ ফেলে দেওয়া হয় নিকটবর্তী রেললাইনে। নিরাপত্তাকর্মীদের এমন কাণ্ডে ভীত এই অভিনেত্রী।
দেবলীনা ভট্টাচার্য বেশ কিছুদিন ধরে তার মুম্বাইয়ের বাড়িতে তার পোষা প্রাণীর সঙ্গে বসবাস করছেন। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে দেবলীনা জানান, ঘটনার পর থেকেই পোষ্য প্রাণীকে নিয়ে একা থাকা তার জন্য বেশ ভয়ের।
তা ছাড়া অভিনেত্রী হওয়ার সুবাদে প্রায়ই তাকে রাস্তাঘাটে অস্বস্তিতে পড়তে হয়। তবে দেবলীনা বলেন, মুম্বাই নারীদের জন্য একটি নিরাপদ শহর হলেও প্রায়ই অনেক বিপত্তিতে পড়েন এই অভিনেত্রী।

আর এ খুনের ঘটনার পর থেকেই অ্যাপার্টমেন্টে নতুন কাউকে আসতে দিতে চাইছেন না তিনি। এই অভিনেত্রীর মা এখন আসামে বসবাসরত। দেবলীনা চাইছেন তার এই একা থাকার সময়টা বর্তমানে মায়ের সঙ্গে কাটাতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস