প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১৫:৫৫

অভিনেত্রী রাইমা সেন জানিয়েছেন, বিয়ে নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তিনি তেমন অনুভব করেন না। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, বিয়ে ও মাতৃত্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেনের কন্যা।
