সোমবার, ৪ মে, ২০২৬২১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিনোদন

জীব‌নের শ্রেষ্ঠ প্রা‌প্তি পরীম‌নি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ১৭:৩৯

শেয়ার করুনঃ
জীব‌নের শ্রেষ্ঠ প্রা‌প্তি পরীম‌নি

গত শুক্রবার ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের গুণিন। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ।এই সিনেমাটি পরীমনি ও রাজের কাছে খুবই স্পেশাল। কারণ গুণিন করতে গিয়ে তাদের পরিচয়, প্রেম ও পরিণয়। সিনেমাটির প্রিমিয়ার মঞ্চে অকপটে এ কথা নিজেরাই জানিয়েছিলেন এই তারকা দম্পতি। এখন তারা অনাগত সন্তানের মুখ দেখার অপেক্ষায়।

যে সিনেমাটির কারণে তাদের যৌথ জীবনের যাত্রা শুরু, সেই গুণিন-এ কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাজ বলেন, ‘গুণিন সিনেমায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার স্ত্রী পরী এবং আমাদের অনাগত সন্তান।’রোববার বিকেলে কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন রাজ।

আরও

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

প্রান্তিক জীবনের গল্প নিয়ে নির্মিত ‘ফেরেশতে’ আসছে ওটিটিতে

গুণিনে কাজ করতে পারবেন কি পারবেন না সেই দোলাচলের বর্ণনা দিয়ে সেই স্ট্যাটাসে রাজ লেখেন, ‘রাত দুইটায় গুলশান ৭১ নাম্বার রোডে বসে ভাবছি শুটিং টা করতে পারব কি না, হাতে তখনও দুইটা স্ক্রু লাগানো, কোনো ভাবেই নিজেকে মানষিক ভাবে উপযুক্ত মনে হচ্ছিল না, ডক্টর সাফ জানিয়ে দিল এই অবস্থায় শুটিং করা সম্ভব না। অথচ শুটিংয়ের বাকি তখন ছয় কি সাত দিন। অবাক করা বিষয় সেলিম ভাই শেষ দিন অব্দি অপেক্ষায় ছিলেন, ওটাই হয়ত আমার মনোবলকে চাঙা করেছে।

‘শুটিং এর জন্য আমার সেকেন্ড লাইন আপ ও রেডি ছিলো! পরেরদিন এই অবস্থায় রিহার্সালে গেলাম, রিহার্সালে গিয়ে দেখা হলো পাভেল ভাইর সঙ্গে, পাভেল ভাই মজার ছলেই বললেন রাজ শুটিং করবে কিভাবে? রাজকে আমরা শুটিংয়ে চা নাস্তা বানাইতে নিয়ে যাই। পরক্ষণেই তিনি সাহস দিলেন আর বললেন, আমার নিজের হাতেই স্ক্রু বসানো, ভয় পাইস না, মনে সাহস রাখ।’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

তিনি লেখেন, ‘এই সিনেমায় অনেক বেশি সাহস আমাকে জুগিয়েছে আমাদের ডিওপি খসরু ভাই, তিনি বিভিন্ন সময়ে নানা ভাবে আমাকে উৎসাহিত করত, তার উৎসাহে আমি সত্যিই কাজের উদ্যম ফিরে পাই। গুণিনে কাজ করতে গিয়ে যেই মানুষ টা আমাকে সবসময় ছায়ার মতো বড় ভাইয়ের মতো সাহস যুগিয়েছেন তিনি মনোয়ার ভাই। আমি আর মনোয়ার ভাই এক রুমেই থাকতাম, এইজন্য মনোয়ার ভাইয়ের কাছ থেকে প্রতি মুহূর্তেই অনেক কিছু শিখেছি এই সময়ে।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রাজের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সেখানেই হয়েছে সিনেমাটির শুটিং। একই সঙ্গে গিয়াসউদ্দিন সেলিমের মতো নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাননি তিনি।সে কথা উল্লেখ করে এই চিত্রনায়ক লেখেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আমার নিজের শহরে শুটিং হবে সেইটা নিয়েও অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। তাছাড়া সেলিম ভাইয়ের মতো এত বড় একজন পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ আমি কোনো ভাবেই হাতছাড়া করতে চাইনি। আমার ভাঙ্গা হাতটা ঠিক করে দেয়ার জন্য সেলিম ভাইকে ধন্যবাদ।’

গত বছরের আগস্টে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন রাজ। সেই দুর্ঘটনার পরে মানসিক ট্রমায় ছিলেন উল্লেখ করে তিনি লেখেন, ‘এক্সিডেন্ট করার পরে আসলে বেশ কিছুদিন আমি মানসিক ট্রমায় ছিলাম, কিন্তু আমার বার বার মনে হচ্ছিল এই শুটিং আমাকে সবকিছু থেকে বের করে আনবে। সেই কাজটাই খুব সুচারু এবং নিপুণ ভাবে করেছে গুণিন পরিবার। গুণিন পরিবারের সবাই শুটিংয়ের সময় আমাকে যেই পরিমাণ ভালোবাসা এবং যত্ন করেছে আমি গুণিন পরিবারের প্রত্যেকটা সদস্যের কাছে কৃতজ্ঞ।’

তবে গুণিন সিনেমাটি করতে গিয়েই জীবনের শ্রেষ্ঠ অর্জনটি এসেছে রাজের জীবনে। সেই অনুভূতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘গুণিন সিনেমায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার স্ত্রী পরী এবং আমাদের অনাগত সন্তান। এই লেখায় তার সম্পর্কে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাকে নিয়ে অন্য আরেকদিন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’রাজ-পরী বাদেও গুণিনে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেকে।

সর্বশেষ সংবাদ

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

মুক্তাগাছায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

কেনিয়ায় ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১৮

কেনিয়ায় ভারী বর্ষণে বন্যা-ভূমিধস, নিহত অন্তত ১৮

জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতি ও জনজীবনে

জ্বালানি সংকটে চাপ বাড়ছে অর্থনীতি ও জনজীবনে

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

যমুনা সেতু মহাসড়কে ভোরের দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

যমুনা সেতু মহাসড়কে ভোরের দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

আশা ভোঁসলের প্রয়াণে সংগীতের স্বর্ণযুগের অবসান

ভারতীয় সংগীত অঙ্গনের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে শনিবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

দক্ষিণী চলচ্চিত্র ও ছোটপর্দার পরিচিত মুখ, তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যম রহস্যজনকভাবে মারা গেছেন। সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, যা নিয়ে সহ-অভিনেতা ও ভক্তরা হতবাক। মাত্র ৩৬ বছর বয়সে এই অকাল মৃত্যু দক্ষিণী বিনোদন জগতে শোকের ছায়া ফেলে দিয়েছে। পুলিশ সূত্র জানায়, চেন্নাইয়ের বাসা থেকেই তার মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে বিবেচনা করা

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

মাহিয়া মাহির আবেগঘন পোস্টে ভক্তদের উদ্বেগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন। ব্যক্তিগত জীবন, অনুভূতি ও ক্যারিয়ারের নানা আপডেট নিয়মিতই ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।” তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে পোস্টের পরবর্তী অংশে নিজের

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

এবার ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

বগুড়ার শাজাহানপুর থেকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ধাওয়া শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়। বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন। হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করা হয়। ১০ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হিরো

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

তাহসান-রোজা আলাদা থাকছেন, গুঞ্জনে সিলমোহর

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ২০২৫ সালের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে ভক্তদের চমকে দিলেও অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাসিমুখের ছবি দেখা গেলেও সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না—এমন আলোচনা জোরালো হয়। অবশেষে এসব গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান। একটি ক্ষুদে বার্তায় তাহসান জানান,