
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ৪:৪

করোনার দ্বিতীয় ঢেউ যখন প্রায় শেষ হয়ে সবার মনে স্বস্তি ফিরতে শুরু করেছে, সেসময় আবার নতুন রূপে ভাইরাসটি হানা দিচ্ছে। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরণ ওমিক্রন।
এ খবরে সাধারণ মানুষ আতঙ্কিত। এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে, কারিনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন কারিনা। গত কয়েক দিনে তার সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা টেস্ট করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকেও একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে।