
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ৫:৭

নিজের লেখা নাটকে অভিনয় করে সম্মাননা পেলেন ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ পুলিশ উইমেন'স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) তাঁকে সম্মাননা দেয়।
মেহজাবীন জানান, নাটকটির পরিচালককে এবং অভিনয়ের জন্য আমাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। নিজের লেখা 'আলো' নামের নাটকে ট্রাফিক পুলিশের ভূমিকায় অভিনয় করেন মেহজাবীন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেহজাবীন লেখেন, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ এবং ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। পুলিশ প্রশাসনের সংগে যারা জড়িত, বিশেষ করে এই পেশায় নিয়োজিত নারী পুলিশদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে গত ঈদে প্রচারিত 'আলো' নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি যে, এই নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এতো বেশি স্পর্শ করবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, আজ আপনারা যেভাবে আমাদের 'আলো' নাটকটিকে সম্মান জানিয়ে পুরস্কৃত করলেন, এতে আমি ও আমার টিম অনেক বেশি আনন্দিত ও অভিভূত।
তিনি আরও লেখেন, বিশেষ ধন্যবাদ জানাই মনিরুল ইসলাম স্যারকে (স্পেশাল ব্রাঞ্চ প্রধান) আমাদের এই ছোট্ট উদ্যোগকে এতোটা ভালোবাসা দেওয়ার জন্য। আরও ধন্যবাদ জানাই আমেনা বেগম স্যারকে আমাদের আমন্ত্রণ জানিয়ে অনেক বেশি অনুপ্রেরণা প্রদানের জন্য।
স্পেশাল ব্রাঞ্চ, ডিএমপি'র সকল সদস্যসহ দর্শক, নাটকের পরিচালক মাহমুদুর রহমান হিমি, সহ-অভিনেতা মনোজ প্রামাণিক সকল শিল্পী-কলাকুশলীদেরও ধন্যবাদ জানান মেহ্জাবীন।