
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১:৫৭

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেতা সাজু খাদেমের মা তহুরুন্নেসা মারা গেছেন। আজ (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।অভিনেতার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অভিনয় শিল্পী সংঘ।

সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তহুরুন্নেসা। সর্বশেষ তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।নাসিম বলেন, ‘সাজু খাদেমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। সেখানেই মাকে সমাহিত করা হবে।’
কোনো ট্যাগ পাওয়া যায়নি